• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৭
সর্বশেষ :
২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা সাতক্ষীরায় বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক ডাক্তার ফখরুল আলম টিটুর দীর্ঘ চিকিৎসায় সুস্থ জীবনে ফিরলেন রোমিও তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে ভোমরা স্থলবন্দরে বিএনপির পথসভা গোপালগঞ্জে নৈরাজ্য ও সীমান্ত অনুপ্রবেশ রুখে দেওয়ার হুঁশিয়ারি তালায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ শিক্ষা সফর: সাংবাদিকদের জন্য প্রতিটি মুহূর্ত ছিল স্বরণীয় অভিজ্ঞতা তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, কয়েক মাসেই ফাটল

কলারোয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কলারোয়া পৌরসভা চ্যাম্পিয়ন 

জুলফিকার আলী,কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি  / ১৮৪৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৯ জুন, ২০২৪
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কলারোয়া পৌরসভা চ্যাম্পিয়ন 

🖼️ ফটো কার্ড তৈরি করুন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (বালক অনূর্ধ্ব -১৭) শিরোপা জয় করেছে কলারোয়া পৌরসভা।  শনিবার  বিকেল ৪টায়  কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদ ও ১ টি পৌরসভা নিয়ে আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় কয়লা ও কলারোয়া পৌরসভা।
খেলার পাঁচ মিনিটে কলারোয়া পৌরসভা গোল করে এগিয়ে যায় কিন্তু খেলার দশ মিনিটে সংঘবদ্ধ আক্রমণ থেকে গোল পরিশোধ করে কয়লা ইউনিয়ন পরিষদ। প্রথমার্ধ ১-১ গোলে সমতা নিয়ে দ্বিতীয়ার্ধ শুরুতে উভয় দল গোলের দেখা না পাওয়ায় খেলাটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ৩-০ গোলে কলারোয়া পৌরসভা দল কয়লা ইউনিয়ন পরিষদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার আপ হয়েছে কয়লা ইউনিয়ন পরিষদ।
ম্যান অব দ্য ম্যাচ কলারোয়া পৌরসভার গোলরক্ষক ঈমন, সেরা গোলদাতা পৌরসভার মুন্না এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট কয়লা ইউনিয়ন পরিষদের আশিক হোসেন রাব্বি। খেলা উপভোগ করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন, কলারোয়া পৌরসভার মেয়র মোঃ মনিরুজ্জামান বুলবুল, কয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সোহেল রানা, প্যানেল মেয়র মোঃ জাহাঙ্গীর হোসেন, কাউন্সিলর শেখ জামিল হোসেন, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আকিমুদ্দীন আখিঁ, পৌরসভার আয়কর নির্ধারক মোঃ নাজমুল হোসেন,  মোঃ আসাদুজ্জামান তুহিন, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক অ্যাড: শেখ কামাল রেজা, আলহাজ্ব আব্দুর রহিম বাবু,  কলারোয়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর, সাবেক ফুটবলার দীলিপ ঘোষ, মোঃ মফিজুল ইসলাম, ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সম্পাদক মোঃ রেজাউল করিম লাভলু, রেফারি  ঈমন হোসেন।
খেলা গুলি পরিচালনা করেন মাসউদ পারভেজ মিলন, ফারুক হোসেন স্বপন, কামরুজ্জামান বাবু, সাজিদুল করিম তপু, এবং ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম ও শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com