• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯
সর্বশেষ :
বেতনা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড় ‎ দেবহাটার সখিপুরে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা না.গঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ শ্যামনগরে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা কুশপুত্তলিকা দাহ শ্যামনগরে পাওনা টাকার দাবীতে আপন ভাইয়ের নামে মামলা শ্যামনগরে আসামি কর্তৃক মামলার বাদী শিক্ষিকাকে জীবন নাশের হুমকি, নিরাপত্তা হীনতায় পরিবার চুক্তির মেয়াদ শেষ হলেও অর্ধ সমাপ্ত প্রায় ৭ কোটি টাকার পৌর ভবন নির্মাণ প্রকল্প সাতক্ষীরার সেই আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার পুরান ঢাকায় নবকুমার ইনস্টিটিউশনের ৮১ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত

পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ, সাতক্ষীরা / ১৬৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬

মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারেনা? পঁয়ত্রিশ বছর পারিবারিক ঐতিহ্য ধরে রেখেছেন সাতক্ষীরার নলতার আলহাজ্ব মোঃ জাহিদুল হক।

 

তার পরিবার এলাকার জনসাধারণ, এতিম, প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে বিভিন্ন সময়ে কখনো শীত বস্ত্র, কখনো আর্থিক সহযোগিতা আবার কখনো ঈদের পোশাক, ইফতার সামগ্রী ও চাউল, ডাউল দিয়ে সাহায্য করে আসছেন। বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ জাহিদুল হকের পূর্বপুরুষদের মধ্যে বাবা ও দাদা এটির প্রচলন করেন।

 

বর্তমানে তিনি এটি আঁকড়ে ধরে সারা বছর অসহায়দের পাশে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করে চলেছেন। তারই ধারাবাহিকতায় বুধবার (১১ মার্চ-২৬) বেলা ১২টায় নলতায় তার নিজস্ব মার্কেটে ক্যাম্পাসে চার শতাধিক মানুষের মাঝে বিতরণ অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক আলাহাজ্ব জাহিদুল হকের সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশনের সহ-সভাপতি ও নলতা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইউনুস আলী, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, এটিএন নিউজ এর জেলা প্রতিনিধি জিল্লুর রহমান, কালিগঞ্জ উপজেলা প্রতিবন্ধী পুনর্বাসন কমিটির সভাপতি মোঃ ফজর আলী, কালিগঞ্জ থানার এস আই মোঃ শাহাদাত হোসেন প্রমুখ। পবিত্র মাহে রমজান উপলক্ষে এলাকার সাড়ে চার শতাধিক নারী পুরুষ প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ১০ কেজি চাউল, ২ কেজি ডাউল, ও ১টি করে শাড়ী কাপড় প্রদান করা হয়।

 

জানা গেছে প্রায় ৩৫ বছর যাবত জাহিদুল হকের পিতা জনাব মাহফুজুল হক এই খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন।তারই ধারাবাহিকতায় তার পুত্র আলহাজ্ব জাহিদুল হক রমজান মাসে খাদ্য সামগ্রী ও কাপড় বিতরণ করেন। ঈদের আগে অসহায় হতদরিদ্র নারী পুরুষ রোজার সামগ্রী ও কাপড় পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com