• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯
সর্বশেষ :
তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, ইউএনওর মাধ্যমে ডিসিকে স্মারকলিপ নগরঘাটায় ৮ দলীয় নকআউট হাডুডু টুর্নামেন্টের ফাইনালে পাঁচপাড়া দল চ্যাম্পিয়ন সখিপুরের ৭ নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণ কেশবপুরে ট্রাকের ধাক্কায় হাবিবের গাড়ি দুমড়েমুচড়ে, প্রাণে বাঁচলেন দেবহাটা উপজেলা প্রশাসন কাপ ফুটবলের ফাইনালে থানা একাদশের জয় জাতিসত্তার স্বর ও বাঙালির আত্মপরিচয়ের কবি মুহম্মদ নূরুল হুদার শুভ জন্মদিবস না.গঞ্জ সদরে উন্নয়ন কাজ যথাসময়ে বাস্তবায়নে এলজিইডির ম্যানেজমেন্ট সভা অনুষ্ঠিত পাটকেলঘাটায় দিনের বেলায় সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ চুরি, ১০ ভরি স্বর্ণালংকারসহ মালামাল লুট স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযান: ওটি-প্যাথলজি সিলগালা, ম্যানেজারকে গ্রেপ্তারের নির্দেশ তালা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে ফেসবুকে অভিযোগ, রোগী দেখাতে এক ঘণ্টা অপেক্ষার দাবি

‘চক্কর ৩০২’ শরাফের জীবনের প্রথম সিনেমা

প্রতিনিধি: / ৪৯৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: বিজ্ঞাপন ও নাট্য নির্মাতা হিসেবে বহু আগে সুনাম অর্জন করেছেন শরাফ আহমেদ জীবন। যার ক্যারিয়ার শুরু হয়েছিল মোস্তফা সরয়ার ফারুকীর সহকারী হিসেবে। পরে কাজল আরেফিন অমির বেশ কিছু নাটক দিয়ে অভিনেতা হিসেবেও তুমুল পরিচিতি পেয়েছেন তিনি। এখন অভিনেতা হিসেবে তিনি কারো কাছে বোরহান ভাই, কেউবা তাকে লাবু কমিশনার বলে ডাকেন। গ্রামীণফোন, বাংলালিংক, রবি, আকাশসহ অসংখ্য নামিদামি পণ্য টিভিসি ও নাটকের ¯্রষ্টা জীবন ক্যারয়ার শুরু করেছিলেন সিনেমা বানানোর স্বপ্ন নিয়ে। অবশেষে সেই স্বপ্ন পূরণ হচ্ছে। তার পরিচালিত প্রথম সিনেমা হলো ‘চক্কর ৩০২’। ২০২১-২২ অর্থ বছরে ৬৫ লাখ টাকা সরকারী অনুদান পাওয়া এই সিনেমাটি ইতোমধ্যে পুরো শুটিং শেষ করেছেন নির্মাতা জীবন। জানা যায়, বর্তমানে চক্কর-এর পোস্ট প্রোডাকশন চলছে। কবে মুক্তি সেই ঘোষণাও শিগগির দেবেন বলে জানালেন। তার আগে মঙ্গলবার দুপুরে জীবন তার প্রথম সিনেমা চক্কর ৩০২ এর নাম ঘোষণা দেন। যেখানে দেখা যাচ্ছে, বø্যাক শেডে উদ্বিগ্ন দৃষ্টিতে কেউ এক পিস্তল হাতে দাঁড়িয়ে আছেন। তার চারপাশটা ঘুরছ! পোস্টারটি দেখে অনেকেই জানতে চাচ্ছেন কিন্তু কে তিনি? এ বিষয়ে এখনই মুখ খুলতে চাইলেন না নির্মাতা জীবন। জানালেন, এ মাসের শেষে হয়তো পোস্টারের রহস্য রাখা মানুষটির নাম ও লুক উন্মোচন করবেন। চৌধুরী সাহেবের ফ্রি অফার, সিরিয়াস কথার পরের কথ, হাওয়াই মিঠাই আবার তোরা সাহেব হ সহ বহু দর্শক প্রিয় নাটকের এই পরিচালক জানান, এই গল্পটি যদি অনুদান না পেতেন, তবে নিজেই হয়তো অন্যভাবে বানানোর চেষ্টা করতেন। শরাফ আহমেদ জীবনের ভাষ্য, চক্কর’র গল্পটি মানবিক স্পর্শের। যেহেতু অনুদান মিলেছে এতে আরও বাজেট যুক্ত করে বড় আয়োজনে প্রোপার সিনেমা বানানোর চেষ্টা করেছি। কারণ, আমার কাছে আরও গল্প থাকলেও এই গল্পে আমার ‘একটু বেশি আগ্রহ’। যেকোনো ঘটনার সাথে “প্রথম” শব্দটা জুড়ে দিলেই তার মধ্যে কেমন যেন আলাদা অনূভুতি চলে আসে! এই অনুভ‚তি ভাষায় প্রকাশ করা কঠিন! সেটা প্রথম প্রেম কিংবা প্রথম বাবা হওয়ার মতো! শরাফ আহমেদ জীবন বলেন, প্রথম সিনেমার প্রথম ক্যাম্পেইন আপলোড করতে গিয়ে ঠিক সে-রকম অনুভ‚তি হচ্ছে। বুক ধড়ফড় করছে, মনের গভীরে খুব কান্না আসছে। তবে এই অনুভ‚তি আনন্দের! আমাদের প্রথম সিনেমা “চক্কর ৩০২”-এর জন্যে সকলের ভালোবাসা প্রত্যাশা করি।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com