• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:০০
সর্বশেষ :
বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু আলম মিলন আটক দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা সাতক্ষীরায় বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক ডাক্তার ফখরুল আলম টিটুর দীর্ঘ চিকিৎসায় সুস্থ জীবনে ফিরলেন রোমিও তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে

ছুটির শেষ দিনে কর্মস্থলে ফেরা হল না সেনা সদস্যের

নিজস্ব প্রতিনিধি / ৬৭২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩ জুলাই, ২০২৪
ছুটির শেষ দিনে কর্মস্থলে ফেরা হল না সেনা সদস্যের

🖼️ ফটো কার্ড তৈরি করুন
সাতক্ষীরার পাটকেলঘাটার পল্লীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আফজাল হোসেন (২৬) নামে  এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার (৩জুলাই) দুপুরে সাতক্ষীরা সদর হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত আফজাল হোসেন পাটকেলঘাটা থানার বড়বিলা গ্রামের শেখ আয়ুব আলীর ছেলে। সে বান্দরবন জেলা সদরে সেনা ক্যান্টমেন্টে সৈনিক পদে কর্মরত ছিল বলে জানা গেছে।
নিহতের পরিবারের বরাত দিয়ে সরুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল হাই জানান, আফজাল ঈদের ছুটিতে বাড়ি গ্রামে বাড়িতে বেড়াতে আসে। আজই তার ছুটির শেষ দিন ছিল। বেলা ১টার দিকে নিজের ঘরে ফ্যান চালাতে যায় সে।ওই সময় সে অসাবধান বসত সে বিদ্যুতায়িত হয়। পরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, খবর পেয়ে ঘটানাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com