• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:১২
সর্বশেষ :
ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী শনিবার শ্যামনগরে দুস্থ অসহায় ও বিএনপির পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ নগরঘাটায় উন্নয়ন পরিকল্পনা নিয়ে চেয়ারম্যান প্রার্থী ইবাদুল ইসলামের মতবিনিময় সভা সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী জাতিকে বিভ্রান্ত করছে: ড. মনিরুজ্জামান দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির মিছিল ও সমাবেশ শ্যামনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, প্রশাসন, বিএনপি ও জামায়াতের পৃথক কর্মসূচি কলারোয়ায় র‍্যাবের অভিযানে ৮৫ বোতল ESKUF সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে ২০২৫-২৬ অর্থবছরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত মালচিং পেপারে তালায় অমৌসুমী তরমুজ চাষে সাফল্য, ২১ বিঘায় ২৮ কৃষকের স্বপ্ন

কালিগঞ্জে দিনদুপুরে ছি*নতাই: বিকাশ এজেন্ট গুরুতর আহত, এলাকায় আ*তঙ্ক

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ, সাতক্ষীরা / ১৩০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬

সাতক্ষীরা’র কালিগঞ্জ উপজেলায় রবিবার (৮ মার্চ) দুপুরে কৃষ্ণনগর এলাকায় এক বিকাশ এজেন্টের ওপর সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে।

 

দুর্বৃত্তরা আনুমানিক ১০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম মৌতলা গ্রামের মৃত মোঃ ওলি আহম্মেদের পুত্র, ৩৫ বছর বয়সী মো. মোকলেছুর রহমান স্থানীয় বিকাশ এজেন্ট। স্থানীয়দের বরাত অনুযায়ী, দুপুর আনুমানিক ২টার দিকে মোটর সাইকেলযোগে কৃষ্ণনগর বাজারের পথে যাওয়ার সময় একদল সশস্ত্র দুর্বৃত্ত তার পথরোধ করে হামলা চালায়। দুর্বৃত্তরা মোকলেছুরকে এলোপাতাড়ি মারধর করে এবং অস্ত্রের ভয়ে নগদ টাকাভর্তি ব্যাগ জোরপূর্বক ছিনিয়ে নেয়। হামলায় তার মাথায় গুরুতর রক্তাক্ত জখম হয় এবং তিনি অচেতন হয়ে পড়েন।

 

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কালিগঞ্জ উপজেলাজ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনার পর কৃষ্ণনগর ও আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।

 

স্থানীয়রা হামলাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com