• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:০০
সর্বশেষ :
না.গঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি চলমান সমাজকল্যাণ সহায়তা কর্মসূচি প্রথম বর্ষ সমাপ্তি ও অগ্রগতি বিষয়ক কর্মশালা হরমুজ প্রণালীতে মাইন পুঁতছে ইরান, এই খবরে ইউরোপের বাজারে চরম হাহাকার পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক নারায়ণগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত না.গঞ্জ সদরে উত্তম কৃষি চর্চা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত দেবহাটায় দূ*র্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কয়রায় শরিষামুট গ্রামের কৃষক সিরাজুলের উপর হা*ম*লা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অ*স্ত্র ও গোলাবারুদসহ কু*খ্যাত দয়াল বাহিনীর সদস্য আটক ভোজ্যতেলের চাহিদা পূরণে সাতক্ষীরায় সূর্যমুখী চাষে নতুন সম্ভাবনা

তারেক রহমান এখনও ভোটার হননি: ইসি সচিব

অনলাইন ডেস্ক / ৩৩৪ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও ভোটার হননি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

 

সোমবার (১ ডিসেম্বর) নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

 

আখতার আহমেদ বলেন, “আমার জানা মতে, তারেক রহমান এখনও ভোটার হননি। তার প্রার্থিতা বা ভোটার হওয়ার বিষয়ে কমিশন সিদ্ধান্ত দিতে পারবে।“

 

ইসি সচিব জানান, ভোটার তালিকা আইন অনুযায়ী, নির্বাচন কমিশন যেকোনো ব্যক্তিকে যেকোনো সময় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিতে পারে।

 

সম্প্রতি বিএনপির সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমে বলা হয়েছে, চলতি মাসের মধ্যভাগে দেশে ফিরে তারেক রহমান ভোটার হবেন। নির্বাচন কমিশন জানিয়েছে, বয়সসীমা পূরণ থাকা সত্ত্বেও কেউ ভোটার তালিকা থেকে বাদ পড়লে যেকোনো সময় আবেদন করে ভোটার হতে পারেন। তবে যারা নতুন ভোটার হওয়ার সময়সীমা (৩১ অক্টোবর পর্যন্ত ১৮ বছর পূর্ণ) মিস করেছেন, তাদের এখন আর অন্তর্ভুক্তির সুযোগ নেই। যেহেতু তারেক রহমান নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন, তাই মনোনয়নপত্র জমার আগেই তাকে ভোটার হতে হবে।

 

প্রসঙ্গত, ২০০৮ সালে ছবিযুক্ত ভোটার তালিকা তৈরির সময় তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমান লন্ডনে ছিলেন। জোবাইদা রহমান সম্প্রতি দেশে ফিরে ভোটার হয়েছেন, তবে তারেক এখনও আবেদন করেননি। ভোটার আইডি নেয়ার জন্য স্বাক্ষর, দশ আঙুলের ছাপ এবং আইরিশ দেয়া বাধ্যতামূলক হওয়ায়, দেশে ফিরেই তিনি সব প্রক্রিয়া সম্পন্ন করবেন বলে জানা গেছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com