• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৮
সর্বশেষ :
ঢাকাসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে তালা মহিলা কলেজে জেলা পরিষদ প্রশাসক হাবিবকে সংবর্ধনা, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু আলম মিলন আটক দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা

তালার হাজরাকাটি বাজারে দোকান ঘর নিয়ে সংবাদ সম্মেলন

মোঃ তাজমুল ইসলাম, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি / ৫৭৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

🖼️ ফটো কার্ড তৈরি করুন

সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি বাজারে দোকান ঘর দখলকে কেন্দ্র করে তালা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন উপজেলার হাজরাকাটি গ্রামের রফিউদ্দিন খান ছেলে শাহাদাত হোসেন।

 

তিনি তার লিখিত অভিযোগে জানান, হাজরাকাটি গ্রামের কেয়ামত আলী শেখের স্ত্রী রাশিদা খাতুন তালা থানার ওসি শাহিনুর রহমান কে জড়িয়ে গত ৩০ ডিসেম্বর সাতক্ষীরা প্রেসক্লাবে একটি বানোয়াট সংবাদ সম্মেলন করে। পরদিন কয়েকটি পত্রিকায় প্রকাশিত হয়।

 

তিনি বলেন, হাজরাকাটি বাজারে বিগত ২৫/২৬ বছর যাবত এওয়াজ রেজেষ্ট্রি মূলে একটি আধা পাকা দোকান ঘর নির্মাণ করে শান্ত পুর্ণ ভোগ দখলসহ ব্যবসা পরিচালনাকরে আসছি। ২০২৪ সালের ৫ আগষ্ট সরকারের পরিবর্তে পর ৬ আগষ্ট গভীর রাতে উক্ত দোকান টি কে বা কারা ভাংচুর ও লুটপাট চালায় ।

সেই সুযোগে কেরামত আলী ও তার স্ত্রী জোর পুর্বক দখলের পাঁয়তারা করে আসছে।

সম্প্রতি দোকান ঘর টি সংস্কার করতে গেলে কেরামত শেখ বহিরাগত সন্ত্রাসীদের সহযোগিতায় উক্ত সংস্কারে বাধা দেওয়ার চেষ্টা করে এবং পত্রিকায় বানোয়াট সংবাদ পরিবেশন করে আমার ও পরিবারের মান সম্মান হানি করে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com