• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:০৮
সর্বশেষ :
ভারত থেকে ফেরার পথে ভোমরা সীমান্তে গ্রেপ্তার কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মানিক সাতক্ষীরায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ আটক ২ তালায় ৪৫টি স্কিমে ২০ লাখ টাকা বিনিয়োগ, ৪০টি গ্রাম প্রকল্পে পুনর্বিনিয়োগ ৪৫ লাখ টুঙ্গিপাড়ায় বিএনপির পদ ছাড়লেন বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’ শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক গোপালগঞ্জে একজনকে পি*টিয়ে হ*ত্যা তালা প্রেসক্লাবের উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব না.গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শ্যামনগরে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ তালায় বাল্যবিয়ের দায়ে বর ও কনের পিতাকে জেল-জরিমানা

দেবহাটায় জাতীয় ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ৫২৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৮ জুন, ২০২৪
দেবহাটায় জাতীয় ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

🖼️ ফটো কার্ড তৈরি করুন

দেবহাটা উপজেলা ভূমি অফিসের আয়োজনে জাতীয় ভূমিসেবা সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক এই স্লোগানকে সামনে রেখে শনিবার ৮ জুন সকাল ১০ টায় একটি রেলি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

 

পরে উপজেলা এসি ল্যান্ড অফিস প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় এসি ল্যান্ড অফিসের প্রধান সহকারী মোয়াজ্জেম হোসেন, নাজির কাম ক্যাশিয়ার তপন কুমার সরদার, অফিস সহকারী প্রদীপ কুমার ঢালী, পারুলিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নাজমুল হাসান খাঁন, ভারপ্রাপ্ত নওয়াপাড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা প্রতুল কুমার জোদ্দার, কুলিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কান্তিলাল সরকার, দেবহাটা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা প্রশান্ত কুমার সরকারসহ বিভিন্ন সেবা গ্রহীতারা অংশগ্রহণ করেন।

 

এসময় ভূমি সেবার মান বর্তমানে উন্নত এবং এই মান যাতে স্মার্ট হয় ও সেবা গ্রহীতারা আরো ভাল সেবা পায় সেবিষয়ে বিষদ আলোচনা করা হয়।

 

আগামী ১ সপ্তাহ সেবা গ্রহীতারা বিভিন্নরকম সেবা পাবে সেবিষয়ে আলোচনায় উল্লেখ করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com