• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:২৫
সর্বশেষ :
ঝোপঝাড়ে ফেলে যাওয়া নবজাতক শিশুর দায়িত্ব নিতে ১২৩ পরিবারের আবেদন ‎এস ডব্লিউ নিউজ ২৪ ডটকম এর ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত না.গঞ্জে তৃতীয়বারের মত শ্রেষ্ঠত্ব অর্জন করলেন ডিএসবির হুমায়ুন কবির তালায় গোবরের গর্তের পানিতে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে তালায় মানববন্ধন, হাসপাতালের অনিয়ম তদন্তের দাবি সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ: সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার ‎পাইকগাছায় কাজের অভাবে নিম্নআয়ের মানুষ বিভিন্ন জেলার ইটভাটায় পাড়ি জমাচ্ছে তালায় ঐতিহ্যবাহী হাডুডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার তালা প্রেসক্লাবের উদ্যোগে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে সভা দেবহাটায় ঢাকাস্থ দেবহাটা সমিতির ডেঙ্গু সচেতনতামূলক প্রচারণা উদ্বোধন

দ্বিতীয় সিজনের ট্রেলার প্রকাশ ‘হাউজ অব দ্য ড্রাগন’-এর

প্রতিনিধি: / ৪৩৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

বিনোদন: বিশ্বের সর্বাধিক জনপ্রিয় সিরিজ ‘গেম অফ থ্রোনস’-এর স্পিন-অফ সিরিজ হাউজ অব দ্য ড্রাগন ঘিরে বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের শেষ নেই। সিরিজটির প্রথম সিজন দারুণ জনপ্রিয়তা পাওয়ায় এর দ্বিতীয় সিজনের অপেক্ষায় দর্শকরা। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, জুন মাসেই স¤প্রচারিত হবে এর দ্বিতীয় সিজন। গত বৃহস্পতিবার মুক্তি পেল দ্বিতীয় সিজনের ট্রেলার। এবার নির্মাতারা একটি নয়, দুটি ট্রেলার প্রকাশ করেছেন। গ্রিন ও বø্যাক টিমের জন্য আলাদা আলাদা ট্রেলার। দুটি ট্রেলারেই রক্ত, প্রতিশোধ আর ড্রাগনের গা ছমছমে যুদ্ধের ঝলক দেখা গেছে। ১৬ জুন এইচবিও’তে প্রিমিয়ার হবে দ্বিতীয় সিজনের প্রথম পর্ব। এর আগে গত বুধবার নির্মাতারা হাউজ অব দ্য ড্রাগন-এর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে সিরিজটির নতুন কিছু স্টিল পোস্টার শেয়ার করেছেন। ছয়টি নতুন পোস্টার দর্শকদের জন্য উন্মোচন করা হয়েছে। এর একদিন পরেই প্রকাশ করা হলো ট্রেলার। অ্যালিসেন্ট হাইটাওয়ারের চরিত্রে অলিভিয়া কুক এবং রানি রেনেরা টারগারিয়েনের ভ‚মিকায় এমা ডি’আর্সিসহ দুটি আলাদা ট্রেলার যুদ্ধের বার্তা দিচ্ছে দর্শকদের যেখানে অ্যালিসেন্ট ‘সবুজ’ এবং এমা ‘কালো’ দলের প্রতিনিধিত্ব করছেন। ট্রেলারেই দেখা গেছে সেই ঝলক। সিংহাসনের প্রকৃত উত্তরাধিকারের লড়াইয়ে জমজমাট হতে যাচ্ছে এবারের সিজন, তা বলার অপেক্ষা রাখে না। এদিকে ট্রেলার প্রকাশ হওয়ামাত্রই বাঁধভাঙা উচ্ছ¡াস দেখা গেছে ভক্ত অনুরাগীদের মাঝে। একজন অনুরাগী লিখেছেন, ‘আমি নিশ্চিত নই যে আমি এমন কাউকে চিনি যে টিম গ্রিনকে চায়। আমি চাইও না।’ অন্য একজন লিখেছেন, ‘আমি মনে করি যখন আমি টিম গ্রিন বলি তখন আমি সবার পক্ষে কথা বলি।’ কেউ লিখেছেন, ‘আমরা সবাই টিম বø্যাককে বেছে নিচ্ছি।’ অপর এক অনুরাগী লিখেছেন, ‘রেনারা টারগারিয়েন, সে সবসময় আমাদের পছন্দের।’ দর্শকদের কাছে সর্বকালের সেরা টিভি সিরিজ হিসেবে খ্যাত ‘গেম অফ থ্রোনস’-এর প্রিক্যুয়েল সিরিজ ‘হাউজ অফ দ্য ড্রাগন’। ২০২২ সালে সিরিজটির প্রথম সিজন প্রকাশিত হওয়ার পর থেকেই এটি ঘিরে দর্শক উন্মাদনার কমতি নেই। প্রথম সিজনেই তুমুল জনপ্রিয়তা অর্জন করে সিরিজটি। জিতে নেয় বছরের এমি, গোল্ডেন গেøাব পুরস্কারও। এর পর থেকেই এর দ্বিতীয় সিজন দেখার অপেক্ষায় দর্শকরা। অবশেষে অপেক্ষার অবসান ঘটতে চলেছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com