• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫৯
সর্বশেষ :
২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা সাতক্ষীরায় বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক ডাক্তার ফখরুল আলম টিটুর দীর্ঘ চিকিৎসায় সুস্থ জীবনে ফিরলেন রোমিও তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে ভোমরা স্থলবন্দরে বিএনপির পথসভা গোপালগঞ্জে নৈরাজ্য ও সীমান্ত অনুপ্রবেশ রুখে দেওয়ার হুঁশিয়ারি তালায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ শিক্ষা সফর: সাংবাদিকদের জন্য প্রতিটি মুহূর্ত ছিল স্বরণীয় অভিজ্ঞতা তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, কয়েক মাসেই ফাটল

পর্ন তারকা সোফিয়া লিওনের রহস্যজনক মৃত্যু

প্রতিনিধি: / ৪৯৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১০ মার্চ, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিনোদন: রহস্যজনক মৃত্যু হয়েছে পর্ন তারকা সোফিয়া লিওনের। নিজের ফ্ল্যাট থেকেই মরদেহ উদ্ধার করা হয়েছে এই অভিনেত্রীর। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ২৬। সোফিয়া লিওনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার বাবা মাইক রোমেরো। তিনি বলেন, ১ মার্চ সোফিয়া লিওনকে তার ফ্ল্যাট থেকে মৃত অবস্থায় পাওয়া যায়। বর্তমানে তার মৃত্যুর কারণ নিয়ে তদন্ত চলছে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে সোফিয়া লিওনের মৃত্যুর খবর শেয়ার করে ভক্তদের কাছে মেয়ের শেষকৃত্য সম্পন্ন করতে আর্থিক সহায়তার জন্য আবেদন করেছেন সোফিয়া লিওনের বাবা। ওই পোস্টে তিনি লিখেছেন— ‘সোফিয়া ছিল প্রিয় কন্যা, কারও বোন, নাতনি ও বন্ধু। নানান প্রাণীর প্রতিই গভীর ভালোবাসা ছিল তার। বিশেষ করে নিজের তিনটি পোষা প্রাণীকে ভীষণ ভালোবাসতেন সোফিয়া। ভ্রমণ করতে ভালোবাসত এবং সবসময় ওর চারপাশের সবাইকে হাসিখুশি রাখার উপায় খুঁজে বের করত। সোফিয়াকে আমরা খুব মিস করব। কিন্তু যারা ওকে ভালোবাসে, তাদের হৃদয়ে ওর স্মৃতি বেঁচে থাকবে। এদিকে বেশ কয়েকটি সূত্র দাবি করেছে— সোফিয়ার মৃত্যু স্বাভাবিক নয়। পরিবারও এই মুহূর্তে এমন আর্থিক টানাটানির মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত ছিল না। সোফিয়ার মডেলিং এজেন্সি ‘হানড্রেড ওয়ান মডেলিং’-ও খবরটি নিশ্চিত করে। প্রতিষ্ঠানটি এক্সে স্ট্যাটাস দিয়ে লিখেছে, একটি সুন্দর আত্মা, যে আমাদের অনেককে স্পর্শ করেছে। এই দেবদূতের আত্মার শান্তি কামনা করি। আমরা আপনাকে অনেক ভালোবাসতাম। তবে সেখানে আরও দাবি করা হয়— আত্মহত্যা করে মারা যাননি সোফিয়া লিওন। তার মৃত্যুর বিষয়ে তদন্ত করা হচ্ছে। প্রসঙ্গত, ১৯৯৭ সালের ১০ জুন যুক্তরাষ্ট্রের মিয়ামিতে জন্মগ্রহণ করেন সোফিয়া । মাত্র ১৮ বছর বয়সে পর্ন দুনিয়ায় প্রবেশ করেন তিনি। সোফিয়ার আকস্মিক মৃত্যুতে শোকাহত তার পরিবার ও বন্ধুরা। সূত্র : এনডিটিভি


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com