• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:২৫
সর্বশেষ :
ত্রুটিপূর্ণ নিয়োগে বাধ্য করতে চাপসৃষ্টির অভিযোগে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ব্রহ্মরাজপুরে মুরগির খামারে অ*গ্নি*কা*ণ্ডে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি দেবহাটায় নবনির্বাচিত এমপি আব্দুল খালেককে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল শ্যামনগরে ভুয়া নামজারি রদের দাবিতে সহকারী কমিশনার বরাবর অভিযোগ কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির ওপর হা*মলার প্রতিবাদে মানববন্ধন ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূগর্ভ থেকে অ*বৈধ ভাবে বালু উত্তোলনের শীর্ষে আশাশুনি শ্যামনগরে জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ব্রহ্মরাজপুর সাহা পাড়ায় রাতের আধারে অগ্নি সংযোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার পাটকেলঘাটায় মাদকাসক্ত পুত্রকে ত্যাজ্য করলেন পিতা

পাটকেলঘাটা ভূমি অফিস তালায় স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি / ২২২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
ভূমি অফিস তালায় স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার পাটকেলঘাটা ভূমি অফিস তালায় উপজেলায় স্থানান্তর করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (৪নভেম্বর) সকালে পাটকেলঘাটা বাজার উন্নয়ন কমিটির আয়োজনে সাতক্ষীরা খুলনা মহাসড়কে বলফিন্ড এলাকায় ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে পাটকেলঘাটা বাজারের কয়েক’শ ব্যবসায়ী নিজ উদ্যোগে দোকান বন্ধ রেখে যোগদান করেন।
পাটকেলঘাটা বাজার উন্নয়ন কমিটির সভাপতি ও কুমিরা সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মহব্বত আলী সরদার, তালা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান, উপজেলা কৃষকদলের সভাপতি মামুন, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক  মোশারফ হোসেন, পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোমিন।
এসময় আরো বক্তব্য দেন, সাতক্ষীরা জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আলী হোসেন, তালা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আনিছুর রহমান আনিচ, পাটকেলঘাটা বনিক সমিতির সভাপতি সরদার আব্দুল লতিফ, খলিষখালী যুবদলের সভাপতি মেহেদি হাসান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, পাটকেলঘাটার এই ভূমি অফিসের মাধ্যমে স্থানীয় মানুষ দীর্ঘদিন সেবা পেয়ে আসছে। এটি তালায় স্থানান্তর করলে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়বে। যেকোন মুল্যে এটি স্থানন্তর বন্ধ করার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
তাদের দাবি মানা না হলে পরবর্তীতে বৃহৎ কর্মসূচি পালন করা হবে বলে হুশিয়ারি দেন বক্তারা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com