• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:১২
সর্বশেষ :
বড়খামারে মসজিদের মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, সময় ১৫ নভেম্বর পর্যন্ত দেবহাটার আলোচিত শামীম হ*ত্যা: থানায় মা*মলা, এজাহারনামীয় দুই আসামি গ্রেপ্তার তালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পি*টিয়ে হ*ত্যার অভিযোগ অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা, সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে কাকিকে কু*পিয়ে হ*ত্যা, ঘাতক আটক সুন্দরবনের অভয়ারণ্যে অবৈধ কাঁকড়া শিকার: ৬০ কেজি কাঁকড়াসহ আটক ৩ ‎পাইকগাছায় আমন আবাদ ভালো হলেও নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শ্যামনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার প্রদান দেবহাটায় সখিপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

পিসিবি শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে !

প্রতিনিধি: / ৫১০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

স্পোর্টস: নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য পাকিস্তান অধিনায়ক হিসেবে ফিরতে যাচ্ছেন বাবর আজম। বিভিন্ন সূত্রে এই খবর জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম জিওটিভি। গত বছর নভেম্বরে সব ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান বাবর। মহসিন নাকভির নতুন বোর্ড এসেই আবার তাকে পুনর্নিয়োগের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। শাহীন শাহ আফ্রিদির ওপর আস্থা হারিয়েছেন নতুন বোর্ড প্রধান। জানা গেছে, নির্বাচক কমিটির পরামর্শে আবার বাবরকে অধিনায়ক হিসেবে ফেরানো হচ্ছে। এমন খবরে শাহীন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে পদত্যাগ করার চিন্তা করছিলেন। কিন্তু তার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, পাকিস্তানি পেসারকে এমন হঠকারী সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দিয়েছেন অনেকে। বরঞ্চ পিসিবির সিদ্ধান্ত মেনে নিতে বলা হয়েছে তাকে। বর্তমানে কাকুলে ফিটনেস ক্যাম্প করছে ক্রিকেটাররা। ২৯ জনকে নিয়ে এই ক্যাম্প শেষ হবে ৮ এপ্রিল। এরই মধ্যে বাবরকে পুনর্নিয়োগের ঘোষণা দেওয়া হতে পারে।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com