• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫
সর্বশেষ :
ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে লক্ষাধিক টাকা জরিমানা আদায় আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪ দেবহাটা উপজেলাকে শিশুশ্রম মুক্ত ঘোষনায় প্রোগ্রেস শেয়ারিং মিটিং শোকাহত মায়ের পাশে দাঁড়িয়ে আবেগাপ্লুত আইনমন্ত্রী আসাদুজ্জামান তালায় ভেজাল সার-কীটনাশকের মজুত, ব্যবসায়ীর কারাদণ্ড সাতক্ষীরায় জমে উঠেছে ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২৬ পাটলেকেশ্বরী কালী মন্দিরে প্রথমবারের মত শ্রী শ্রী গনেশ পূজা অনুষ্ঠিত শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত আশাশুনিতে পটকা মাছ খেয়ে একই পরিবারের ৪ জন অসুস্থ, প্রাণ গেল গৃহকর্তার শ্যামনগরে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে অন্তর্ভুক্তি বৃদ্ধিতে সংলাপ অনুষ্ঠিত

বাংলাদেশের পাঁচ তারকা ভারতে ফিল্মফেয়ার পুরস্কারের দৌড়ে

প্রতিনিধি: / ৪০৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

বিনোদন:  শুক্রবার কলকাতার বিলাসবহুল আইটিসি রয়েল বেঙ্গলে বসছে ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’ এর আসর। ২০২৩ সালে টালিউডে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্য থেকে বেছে নেওয়া হবে সেরাদের। ওপার বাংলার পাশাপাশি এবারের মনোনয়ন তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের পাঁচজন তারকা। যারা টালিউডের বিভিন্ন সিনেমার সঙ্গে গত বছর সম্পৃক্ত ছিলেন। হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, পাঁচজন হলেন- জয়া আহসান, অপি করিম, সোহেল মÐল, তাসনিয়া ফারিণ ও কণ্ঠশিল্পী মাহতিম সাকিব। এদের মধ্যে জয়া আহসান ২টি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন। ফিল্ম ফেয়ারে দুটি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন জয়া আহসান। ‘দশম অবতার’ সিনেমার জন্য কেন্দ্রীয় চরিত্রে সেরা অভিনেত্রী ও ‘অর্ধাঙ্গিনী’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী ক্যাটাগরিতে তিনি মনোনয়ন পেয়েছেন। জয়ার সঙ্গে সেরা অভিনেত্রীর মনোনয়ন তালিকায় আরও আছেন কোয়েল মল্লিক, চূর্ণী গাঙ্গুলি, ঋতাভরী চক্রবর্তী, স্বস্তিকা মুখার্জি ও শোলাঙ্কি রায়। আর পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে তাকে অনসূয়া মজুমদার, অপরাজিতা আঢ্য, মল্লিকা মজুমদার ও শ্রাবন্তী চ্যাটার্জির সঙ্গে লড়তে হবে। সমালোচকদের রায়ে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের দুই অভিনেত্রী অপি করিম ও তাসনিয়া ফারিণ। তারা অপি করিম চৌধুরী পরিচালিত যৌথ প্রযোজনার ‘মায়ার জঞ্জাল’ সিনেমার জন্য মনোনয়ন পেয়েছেন। অন্যদিকে তাসনিয়া ফারিণ অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’র জন্য মনোনয়ন পেয়েছেন। অপি ও ফারিণের সঙ্গে তালিকায় আরও আছেন অনুরাধা মুখোপাধ্যায়, গার্গী রায়চৌধুরী, মমতা শঙ্কর ও স্বস্তিকা মুখার্জি। এছাড়া সেরা নবাগত অভিনেত্রীর মনোনয়ন তালিকায়ও রয়েছে ফারিণের নাম। তাদের সঙ্গে আরও আছেন সৃজা দত্ত ও সৌমিতৃষা কুন্ডু। পার্শ্বচরিত্রে সেরা অভিনেতার মনোনয়ন তালিকায় আছেন বাংলাদেশের অভিনেতা সোহেল মÐল। ‘মায়ার জঞ্জাল’ সিনেমার জন্য তিনি এ মনোনয়ন পেয়েছেন। তালিকায় তার সঙ্গে আরও রয়েছেন অনির্বাণ চক্রবর্তী, কৌশিক গাঙ্গুলি, যীশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য, বিক্রম চ্যাটার্জি ও অম্বরীশ ভট্টাচার্য। সেরা গায়কের তালিকায় আছেন বাংলাদেশের তরুণ গায়ক মাহতিম সাকিব। ‘চিনি ২’ সিনেমায় গাওয়া ‘তুমি জানতেই পারো না’ গানের জন্য মনোনয়ন পেয়েছেন তিনি। তার সঙ্গে তালিকায় আরও রয়েছেন— অনুপম রায়, অরিজিৎ সিং, রূপম ইসলাম, যৌথভাবে ঈশান মিত্র ও রণজয় ভট্টাচার্য।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com