• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:০৭
সর্বশেষ :
দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন সাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি সম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক, দুইজনের বিরুদ্ধে মামলা শতবর্ষি কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান দেবহাটায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পর্নে বিভিন্ন মন্দিরে ওসির পরিদর্শন সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি

বালাম-কোনাল শাকিবের ‘রাজকুমার’ সিনেমায়

প্রতিনিধি: / ৫৭৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৭ মার্চ, ২০২৪

বিনোদন: আবারও হিমেল আশরাফ পরিচালিত ‘রাজকুমার’ সিনেমার টাইটেল গানে প্লে-ব্যাক করলেন বালাম-কোনাল। ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমার টাইটেল গান ‘ও প্রিয়তমা’তে কণ্ঠ দিয়ে গত বছর আলোচনায় ছিলেন কণ্ঠশিল্পী বালাম-কোনাল। গানটি লিখেছেন আসিফ ইকবাল। সুর করেছেন আকাশ সেন। যুক্তরাষ্ট্রের চোখ জুড়ানো লোকেশনে ‘রাজকুমার’ গানের দৃশ্যধারণ হয়েছে। চিত্রায়নে শাকিবের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে মার্কিন অভিনেত্রী কোর্টনি কফিকে। গানটি প্রসঙ্গে বালাম বলেন, ‘সহজ কথা ও মিউজিকে যে গানগুলো বারবার শুনতে ভালো লাগে, ‘ও প্রিয়তমা’ তেমনি গান ছিল। রাজকুমার সিনেমার গানেও এ বিষয়টি মাথায় ছিল। কারণ আমাদের দেশের মানুষ গানের কথা ও মিউজিকে এমন কিছু খুঁজতে চায়, যেটা নিজের সঙ্গে যুক্ত করতে পারে। আমার বিশ্বাস গানটি থেকেও তারা এমনটাই পাবে।’জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী কোনাল বলেন, ‘এ বছর আমার কাছে এ সিনেমার গানটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ পরিচালক চ্যালেঞ্জ নিয়েছেন তিনি রাজকুমার দিয়ে প্রিয়তমাকে ছাড়িয়ে যাবেন। আমরাও সেই দিক মাথায় রেখে আগের গানের সাফল্যকে ছাড়িয়ে যেতে চেয়েছি। গতবারের চেয়ে এবার আরও সময় নিয়ে গাইতে পেরেছি।’ শাকিব খান ছাড়াও এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, এরফান মৃধা শিবলু, ডাক্তার এজাজ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com