• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৫
সর্বশেষ :
তালায় একাদশ শ্রেণির শিক্ষার্থীর দাফন, হ*ত্যার অভিযোগে মামলা স্বামীর নীরব ত্যাগ কতটা মূল্যায়িত হয়? দাম্পত্যে সম্মান ও ভালোবাসার প্রশ্ন সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের ফাঁসির দাবি শ্যামনগরে এসিল্যান্ডের প্রথম অভিযানেই চমক, অবৈধ বালুর বিরুদ্ধে অভিযান দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন সাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি সম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক, দুইজনের বিরুদ্ধে মামলা

বিদ্যা বালানের বিস্ফোরক মন্তব্য বলিউড নিয়ে

প্রতিনিধি: / ৫২৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

বিনোদন: বলিউড এবং নেপোটিজম বিতর্ক একে অন্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই বিতর্ক যেন কখনো থামবেই না! একাধিক তারকা নেপোটিজম প্রসঙ্গে প্রায়ই নিজের মুখ খুলেছেন, জানিয়েছেন অভিযোগ। অভিনেত্রী বিদ্যা বালানও রয়েছেন সেই দলে। এর আগেও একাধিকবার নেপোটিজম প্রসঙ্গে কথা বলেছিলেন অভিনেত্রী। স¤প্রতি আবারও জানালেন নেপোটিজম নিয়ে নিজের মন্তব্য। নিজের আসন্ন সিনেমার প্রচারে এক সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথনে যোগ দিয়েছিলেন বিদ্যা বালান। সেখানেই স্বজনপোষণ নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘নেপোটিজম থাক বা না থাক, আমি তো আছি এখানে। ইন্ডাস্ট্রি কারো বাবার নয়, তেমন হলে তো সব বাবার ছেলে আর সব বাবার মেয়েই সফল হয়ে যেত।’ সাক্ষাৎকারে বলিউডের নায়কদের নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেন বিদ্যা। অভিনেত্রী বলেন, ‘আমার তো মনে হয় না তাঁরা (নায়করা) বিদ্যা বালানের সিনেমা বা কোনো নারীপ্রধান সিনেমায় অভিনয় করতে চাইবেন। সত্যি কথা বলতে কি এটা তাঁদের ক্ষতি কারণ ওদের থেকে আমাদের সিনেমা বেশি ভালো হয়। ওরা তো সব ফর্মুলা নির্ভর সিনেমা করছে। নারীদের সিনেমা তার থেকে অনেক বেশি এক্সাইটিং হয়। অবশ্য, মানুষজন প্রশংসা করেন। কিন্তু পুরুষ অভিনেতারা নারীকেন্দ্রিক সিনেমা নিয়ে অস্বস্তিতে থাকেন। আমার মনে হয় না তারা চাইবেন যে কেউ তাদের জায়গাটা নিয়ে নিক। কিন্তু এতে আমার খারাপ লাগে না। যদি ওরা এমন মনে করে আমি কীইবা করতে পারি?’ সামনে প্রতীক গান্ধীর সঙ্গে ‘দো অউর দো পেয়ার’ সিনেমায় দেখা যাবে বিদ্যাকে। সহ-অভিনেতার সঙ্গেই এই কথোপকথনে এসেছিলেন বিদ্যা। এদিন প্রতীকও নিজের স্ট্রাগল নিয়ে কথা বলেন। জানান, টেলিভিশনের অডিশনে তাকে বারবার রিজেক্ট করা হয়েছিল। কারণ হিসেবে জানানো হয়েছিল, টিভি তারকাদের একটা নির্দিষ্ট লুক থাকা প্রয়োজন যা প্রতীকের নেই। তবে সিনেমায় এখন প্রতীক বেশ চর্চিত নাম। আগামী শুক্রবার মুক্তি পাবে বিদ্যা-প্রতীকের ‘দো অউর দো পেয়ার।’


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com