• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৫০
সর্বশেষ :
দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন সাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি সম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক, দুইজনের বিরুদ্ধে মামলা শতবর্ষি কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান দেবহাটায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পর্নে বিভিন্ন মন্দিরে ওসির পরিদর্শন সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি

বিষাক্ত মদ্যপান, পাঞ্জাবে মৃতের সংখ্যা বেড়ে ২১

প্রতিনিধি: / ৪২০ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৩ মার্চ, ২০২৪

বিদেশ : ভারতের পাঞ্জাবে বিষাক্ত মদকান্ডে মৃতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন আরও কয়েক জন। জানা গেছে, তাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। গত বুধবার পাঞ্জাবের সাংরুরে বিষাক্ত মদপানে অসুস্থ হয়ে পড়েন ৪০ জনের বেশি। এই ঘটনার পর সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় দীর্ঘ দিন ধরেই বেআইনি মদের কারবার রমরমিয়ে চলছিল। এই কারবার বন্ধ করার জন্য এলাকাবাসীরা উদ্যোগও নেন। কিন্তু খুব একটা ফলপ্রসূ হননি। বেআইনি মদের কারবার তো রয়েইছে, তার সঙ্গে মদ্যেপদের দৌরাত্ম্যও দিনে দিনে বাড়ছিল এলাকায়। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, বৃহস্পতিবার বেশ কয়েক জন মদ্যপানের পরই অসুস্থ হয়ে পড়েছিলেন। বিষাক্ত মদকাÐে এখন পর্যন্ত পুলিশ চার জনকে গ্রেফতার করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করে এই বেআইনি মদ কারবারি চক্রের হদিস পাওয়ার চেষ্টা করছে পুলিশ। গ্রেফতারদের জেরা করে একটি বাড়ির সন্ধান পাওয়া গেছে। তাদের দাবি ওই বাড়িতেই নাকি বিষাক্ত মদ তৈরি হতো। পুলিশ সেই খবরের ওপর ভিত্তি করে ওই বাড়িতে তল্লাশি চালায়। সেখান থেকে প্রায় ২০০ লিটার ইথানল উদ্ধার করা হয়েছে। বিষাক্ত মদকাÐের খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। পুলিশ-প্রশাসনের ভ‚মিকা নিয়ে প্রশ্ন উঠেছে। কীভাবে পুলিশ-প্রশাসনকে অন্ধকারে রেখে এমন কারবার চলতো, সেই প্রশ্নই তুলছেন স্থানীয়রা। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন গ্রামবাসীরা। শুধু তা-ই নয়, এই কাÐের ‘মূলহোতাদের ধরার দাবি জানিয়েছেন তারা। সূত্র: ইন্ডিয়াটুডে


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com