• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৩৬
সর্বশেষ :
কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না : ওসি জাহাঙ্গীর আরিফ শ্যামনগরের জহিরনগর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ খলিশাখালীর চরে সুপেয় পানির সংকট, ডিপ টিউবওয়েল স্থাপনের দাবি সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা জাতীয় পার্টির শোক দেবহাটায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নিহত, বাস আটক অবৈধ নেটপাটা উচ্ছেদ ও নদী খালের প্রবাহ ফেরাতে ডুমুরিয়ায় তৎপরতা দেবহাটার ভাতশালা গ্রামকে মাদকমুক্ত করতে সচেতনতা সভা ও গাছের চারা বিতরণ উপবৃত্তির টাকা আত্মসাৎ ও অনিয়মের অভিযোগে দায়িত্ব হারালেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে শ্যামনগরে র‍্যালি ও দোয় অনুষ্ঠিত নগরঘাটায় ৭ লাখ টাকার ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত

কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে ‘কৃষক কার্ড’ চালু করতে আন্তঃমন্ত্রণালয় সভা

ডেস্ক / ২২৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে তাঁর বিশেষ সভাকক্ষে কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতকরণে ‘কৃষক কার্ড’ চালুর লক্ষ্যে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করেন।

 

সভায় কৃষি মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রস্তাবিত ‘কৃষক কার্ড’ চালুর মাধ্যমে কৃষকদের সরাসরি নিবন্ধন, উৎপাদিত ফসলের তথ্য সংরক্ষণ, সরকারি সহায়তা ও প্রণোদনা কার্যক্রমকে আরও স্বচ্ছ ও কার্যকর করার বিষয়গুলো গুরুত্ব পায়।

 

সেনানিবাসে প্রধানমন্ত্রীর প্রথম অফিস, পদোন্নতিপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন

প্রধানমন্ত্রী বলেন, কৃষকের ঘামঝরা পরিশ্রমের যথাযথ মূল্য নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। তিনি সংশ্লিষ্টদের দ্রুত বাস্তবসম্মত কর্মপরিকল্পনা প্রণয়ন এবং মাঠপর্যায়ে কার্যকর বাস্তবায়নের নির্দেশনা দেন। পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা ও বাজারসংযোগ সহজ করার ওপর জোর দেন।

 

সভায় জানানো হয়, ‘কৃষক কার্ড’ চালু হলে প্রকৃত কৃষকদের সঠিকভাবে শনাক্ত করা সহজ হবে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে কৃষক পর্যায়ে ন্যায্যমূল্য নিশ্চিত করা সম্ভব হবে।

 

এর আগে, সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক, চলমান উন্নয়ন প্রকল্প, বিনিয়োগ এবং কৃষি ও অবকাঠামো খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা হয়।

 

দুই পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ইতিবাচক মতবিনিময় করেন এবং ভবিষ্যতে সহযোগিতা আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com