খুলনা জেলা পুলিশের গত ২৪ ঘণ্টার বিশেষ অভিযান ও চেকপোস্ট কার্যক্রমে বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদকবিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার করা হয়েছে।
জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে মোট ৪৬৮টি যানবাহন তল্লাশি করা হয়। ট্রাফিক আইন অমান্য করায় একটি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং পাঁচটি যানবাহন আটক করা হয়েছে।
এ ছাড়া মাদকবিরোধী অভিযানে ২৩ পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ।
খুলনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, মাদক নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।
জননিরাপত্তা নিশ্চিত করতে অপরাধ ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে খুলনা জেলা পুলিশ।
https://www.kaabait.com