• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০৩
সর্বশেষ :
বড়খামারে মসজিদের মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, সময় ১৫ নভেম্বর পর্যন্ত দেবহাটার আলোচিত শামীম হ*ত্যা: থানায় মা*মলা, এজাহারনামীয় দুই আসামি গ্রেপ্তার তালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পি*টিয়ে হ*ত্যার অভিযোগ অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা, সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে কাকিকে কু*পিয়ে হ*ত্যা, ঘাতক আটক সুন্দরবনের অভয়ারণ্যে অবৈধ কাঁকড়া শিকার: ৬০ কেজি কাঁকড়াসহ আটক ৩ ‎পাইকগাছায় আমন আবাদ ভালো হলেও নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শ্যামনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার প্রদান দেবহাটায় সখিপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

ব্যাংক ডাকাতির সাথে কুকি চিন জড়িত : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

প্রতিনিধি: / ৪৯৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বান্দরবানের রুমা এবং থানচিতে ব্যাংক লুটের ঘটনায় কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) নামে জঙ্গিগোষ্ঠী জড়তি বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখনও বিস্তারিত তথ্য জানা যায়নি। এ নিয়ে সরকার সব কিছুই করবে।

বুধবার (৩ এপ্রিল) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন,‘কুকি চিন ব্যাংক ডাকাতি ও আগ্নেয়াস্ত্র লুটপাটের ঘটনার সাথে জড়িত। তারা পুলিশ কনস্টেবল, ব্যাংক গার্ড ও আনসারদেরও আঘাত করেছে।’

তিনি বলেন, ‘প্রথমে তারা বিদ্যুতের সাবস্টেশন বন্ধ করে দেয়। তারপর মূল্যবান জিনিসপত্র ও আগ্নেয়াস্ত্র লুট করতে শুরু করে। পরে তারাবি নামাজ আদায় করে আসার সময় তারা স্থানীয় সোনালী ব্যাংকের ম্যানেজারকে অপহরণ করে।’

মন্ত্রী বলেন, তারা আজ থানচিতে কৃষি ব্যাংক ও সোনালী ব্যাংকে হামলা চালিয়ে নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করেছে।

আসাদুজ্জামান খান কামাল জানান, ঘটনার পরপরই পুলিশ ও বিজিবি অভিযান চালাচ্ছে।

তিনি আরো বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যা যা প্রয়োজন আমরা তা করব। পুলিশ ও বিজিবি তাদের দায়িত্ব পালন করছে। প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীও কুকি চিন ও অন্যান্য জঙ্গি সংগঠনের বিরুদ্ধে অভিযানে যোগ দেবে।’

মন্ত্রী বলেন, বিষয়টি গুরুত্বের সাথে দেখার জন্য পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, পুলিশের বিশেষ শাখার প্রধান মো: মনিরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এখন বান্দরবানে রয়েছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com