• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৪
সর্বশেষ :
সম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক, দুইজনের বিরুদ্ধে মামলা শতবর্ষি কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান দেবহাটায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পর্নে বিভিন্ন মন্দিরে ওসির পরিদর্শন সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি পাটকেলঘাটায় শিশুকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ দুই বছর পর সাতক্ষীরায় ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা শুরু শ্যামনগরে পদ্মপুকুর ইউনিয়নে বেড়িবাঁধ কেটে অবৈধ নাইন্টি পাইপ, কৃষিজমি ও বাঁধ নিয়ে শঙ্কা আতঙ্কিত এলাকাবাসী শ্যামনগরে ছেলে ও পৌত্রের শাররীক নির্যাতনে হাসপাতালে ৮০ বছরের বৃদ্ধ

ভিডিও কল করার উপায় ডেস্কটপে হোয়াটসঅ্যাপে

প্রতিনিধি: / ৯২০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১ মার্চ, ২০২৪

আইটি: জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে প্রতিনিয়ত কয়েকশ কোটি ব্যবহারকারী মেসেজ আদান-প্রদান করছেন। অনেকে হয়তো প্রতিনিয়ত চ্যাট, কারও না কারও সঙ্গে ছবি, ভিডিও, ফাইল শেয়ার করছেন। হোয়াটসঅ্যাপে ভিডিও, অডিও কল সবচেয়ে জনপ্রিয় ফিচার। তবে ফোনে হোয়াটসঅ্যাপ ভিডিও কল করলেও অনেকে ডেস্কটপে কাজটি করতে পারেন না। ডেস্কটপ ও ল্যাপটপে হোয়াটসঅ্যাপ ব্যবহার করার সময় অডিও, ভিডিও কল করতে পারেন। এন্ড-টু-এন্ড এনক্রিপশন পদ্ধতিতে সুরক্ষিত থাকবে ইউজারদের ব্যক্তিগত তথ্য।
জেনে নিন কীভাবে ব্যবহার করবেন এই ফিচার
উইন্ডোজ ও ম্যাকের ক্ষেত্রে চালু হয়েছে এই সুবিধা। পোর্ট্রেট ও ল্যান্ডস্কেপ অর্থাৎ আড়াআড়ি এবং লম্বালম্বি, দু’ভাবেই কাজ করবে এই ফিচার। একটা ব্যাপার খেয়াল রাখতে হবে যে আপনার ফোনে হোয়াটসঅ্যাপ থাকতে হবে। এবার ম্যাক বা পিসি-তে হোয়াটসঅ্যাপ-ডেস্কটপ অ্যাপ থাকলে তবেই আপনি পরিষেবা পাবেন।কিউআর কোড স্ক্যান করে ডেস্কটপে আপনি হোয়াটসঅ্যাপ খুলতে পারবেন। অর্থাৎ লগ ইন করতে পারবেন। একবার লগ ইন করে ফেললেই আর সমস্যা হবে না । যেভাবে আপনি ওয়েব হোয়াটসঅ্যাপে লগ ইন করেন, এইটাও অনেকটা সেই রকমই। এবার যে নির্দিষ্ট ইউজারকে আপনি ভয়েস বা ভিডিও কল করতে চান তার চ্যাটবক্স খুলতে হবে। সেখানে দু’টি নতুন বাটন ভয়েস কল (একটি রিসিভারের ছবি), ভিডিও কল (ভিডিও ক্যামেরা আইকন) দেখতে পাবেন ইউজাররা। এবার পছন্দসই অপশন বেছে নিলেই আপনি এই ফিচার ব্যবহার করতে পাবেন। এই ভাবেই কম্পিউটার থেকেই আপনি হোয়াটসঅ্যাপ কল করতে পারবেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com