• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:২৯
সর্বশেষ :
খলিশাখালীর চরে সুপেয় পানির সংকট, ডিপ টিউবওয়েল স্থাপনের দাবি সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা জাতীয় পার্টির শোক দেবহাটায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নিহত, বাস আটক অবৈধ নেটপাটা উচ্ছেদ ও নদী খালের প্রবাহ ফেরাতে ডুমুরিয়ায় তৎপরতা দেবহাটার ভাতশালা গ্রামকে মাদকমুক্ত করতে সচেতনতা সভা ও গাছের চারা বিতরণ উপবৃত্তির টাকা আত্মসাৎ ও অনিয়মের অভিযোগে দায়িত্ব হারালেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে শ্যামনগরে র‍্যালি ও দোয় অনুষ্ঠিত নগরঘাটায় ৭ লাখ টাকার ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক অসুস্থ গরু এনে মাংস বিক্রির অপচেষ্টাকালে ৫ প্রতারক আটক, ১টি পিকআপ ও মোটরসাইকেল জব্দ

মণিরামপুরে সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি / ৩৪৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
লাশ উদ্ধার

মণিরামপুরে সড়কের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার সকালে উপজেলার খেদাপাড়া ইউনিয়নের চাঁদপুর এলাকায় মণিরামপুর-ঝিকরগাছা সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার হয়।

 

স্থানীয় একাধিক ব্যাক্তি জানান, কয়েকদিন যাবৎ তাঁকে এই এলাকায় দেখা গেছে। তাঁর কথা কিছুটা এলোমেলো ছিল। তিনি মানসিক রোগী বলে মনে হয়েছে। সম্ভবত তাঁর বাড়ি ভারতে হতে পারে।

 

চাঁদপুর বাঁশতলা মোড়ের ব্যবসায়ী মনিরুজ্জামান বলেন, এক থেকে দেড় মাস আগে থেকে এই ব্যক্তির এদিকে আনাগোনা ছিল। তিনি হিন্দি-বাংলা মিশ্রিত কথা বলতেন। তবে সেগুলো স্পষ্ট নয়। স্থানীয় লোকজন খাবার দিলে দু-একবার খেয়ে লোকজনের দিকে সেই খাবার ছুড়ে মারতেন। প্রথম থেকে তিনি খোলা আকাশের নিচে রাস্তার পাশে শুয়ে-বসে থাকতেন।

 

অপর একজন জানান, বুধবার সকালে স্থানীয়রা মাঠে কাজে যাওয়ার সময় তাঁকে রাস্তার পাশে শুয়ে কাতরাতে দেখেন। এরপর সকালে লোকমুখে শুনি লোকটি মারা গেছেন।

 

তাকওয়া ফাউন্ডেশন বাংলাদেশ নামে স্বেচ্ছাসেবী সংস্থার যশোর জেলা কমিটির সভাপতি আশরাফ ইয়াসিন বলেন, ‘মঙ্গলবার রাতে স্থানীয়রা কল করে মানসিক প্রতিবন্ধী ব্যক্তিটির বিষয়ে আমাদের জানান। আমরা সকালে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করাতে চেয়েছিলাম। কিছু গরম কাপড় নিয়ে সকালে ঘটনাস্থলে এসে দেখি তিনি মারা গেছেন।’

 

খেদাপাড়া ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান বলেন, ‘রাস্তার পাশে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে থাকার খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।’


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com