• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৫৮
সর্বশেষ :
বড়খামারে মসজিদের মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, সময় ১৫ নভেম্বর পর্যন্ত দেবহাটার আলোচিত শামীম হ*ত্যা: থানায় মা*মলা, এজাহারনামীয় দুই আসামি গ্রেপ্তার তালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পি*টিয়ে হ*ত্যার অভিযোগ অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা, সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে কাকিকে কু*পিয়ে হ*ত্যা, ঘাতক আটক সুন্দরবনের অভয়ারণ্যে অবৈধ কাঁকড়া শিকার: ৬০ কেজি কাঁকড়াসহ আটক ৩ ‎পাইকগাছায় আমন আবাদ ভালো হলেও নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শ্যামনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার প্রদান দেবহাটায় সখিপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

মরদেহ উদ্ধার ভারতীয় অভিনেত্রীর

প্রতিনিধি: / ৬৪৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: নিজ ফ্ল্যাট থেকে উদ্ধার হলো বলিউডের ‘রিভলবার রানি’ সিনেমায় অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেত্রী মল্লিকা রাজপুতের ঝুলন্ত লাশ। মঙ্গলবার ভারতের উত্তরপ্রদেশের সুলতানপুরের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তার বয়স হয়েছিল ৪০ বছর। অভিনয়ের পাশাপাশি সংগীতাঙ্গনেও অবদান রেখেছেন মল্লিকা। সবার কাছে তিনি বিজয়ল²ী নামেও পরিচিত ছিলেন। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, মল্লিকা আত্মহত্যা করেছেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা এখনো জানা যায়নি। ইতোমধ্যেই এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ পারিবারিক বিষয়েও তদন্ত করছে। একই সঙ্গে জানিয়েছে, মল্লিকা মদ্যপ অবস্থায় ছিলেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন আসার পরই সঠিকভাবে বলা যাবে কী হয়েছিল বা কীভাবে মৃত্যু হয়েছে এ গায়িকার। মল্লিকার মা জানান, মঙ্গলবার সকালে বারবার ধাক্কা দেওয়ার পরও দরজা খুলছিল না মল্লিকা। এ সময় মল্লিকার ঘরের আলো জ¦ালানো ছিল। পরে তিনি জানালা দিয়ে দেখতে পান, তার মেয়ে ফ্যানের সঙ্গে ঝুলছে। মুম্বাইতে থাকতেন মল্লিকা। পাঁচ বছর আগে প্রদীপ শিন্দে নামে এক তরুণকে বিয়ে করে সংসারি হয়েছিলেন তিনি। তবে প্রায় সময় তাদের মধ্যে কলহ লেগে থাকত। দাম্পত্য কলহকে বিবেচনায় রেখেই তদন্তে নেমেছে পুলিশ। ‘রিভলবার রানি’ সিনেমায় বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাউতের সহ-অভিনেত্রী ছিলেন মল্লিকা রাজপুত। পাশাপাশি সুরেলা কণ্ঠ দিয়েও মানুষের মন জয় করে নিয়েছিলেন। এ ছাড়া তিনি একসময় রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন।- টাইমস অব ইন্ডিয়া


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com