• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২
সর্বশেষ :
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা, সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ: সন্তানদের গতিবিধি নজরে রাখার আহ্বান শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা নারায়ণগঞ্জে বিশ্ব ফুসফুস দিবস পালিত না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিনের ২য় ডোজ উপলক্ষে অবহিতকরণ সভা আজকাল রাজনীতির কিছু চিত্র দেখে সত্যিই অবাক হতে হয় : ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে দেবহাটায় যুবদলের বিক্ষোভ ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনতাই সময়মতো উন্মুক্ত হবে কি পাইকগাছার কুড়ুলিয়া-লস্কর সেতু? সেপ্টেম্বরেই শেষ মূল চুক্তির মেয়াদ তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

মোংলায় পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখল করে গাছ কাটার অভিযোগ

প্রতিনিধি: / ৫১৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিনিধি বাগেরহাট: মোংলায় পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখল করার অভিযোগ উঠেছে ভূমি দখলকারী রবীন্দ্রনাথ মন্ডলের বিরুদ্ধে। এসময় বড় কয়েকটি গাছও কেটে নিয়ে যায় উপজেলার চাঁদপাই ইউনিয়নের উত্তর মালগাজী এলকার মৃত আত্নারাম মন্ডলের ছেলে রাবিন্দ্রনাথ। তার বিরুদ্ধে মোংলা থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নান্টু কর্মকর নামে এক ব্যক্তি।
সোমবার (৫ ফেব্রুয়ারি) মোংলা থানায় দায়ের হওয়া অভিযোগ থেকে জানা যায়, পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনাথ সড়কের মনিন্দ্র কর্মকারের ছেলে নান্টু কর্মকার দীর্ঘদিন ধরে পৈত্রিক সুত্রে শেহলাবুনিয়া মৌজায় বি আর এস-৩০০৫ নম্বর খতিয়ানে ৬৮৫৫ নম্বর দাগের ০.২৪৩০ একর জমিতে ভোগ দখল করে আসছেন। কিন্তু সেই জমি জোরপূর্বক অবৈধ দখল নিতে ভূমি দখলকারী রবীন্দ্রনাথ মন্ডল পায়তারা করছেন। এনিয়ে স্থানীয় শালিস বৈঠক হলেও তা মানেনি সে। একপর্যায়ে তার বিরুদ্ধে মোংলা উপজেলার সহকারী ভূমি অফিসে ১৫০ ধারায় মামলা করেন নান্টু কর্মকার। মামলা চলমান অবস্থাই সোমবার (৫ ফেব্রুয়ারি) ভোরে ভূমি দখলকারী রবীন্দ্রনাথ মন্ডল তার সাঙ্গপাঙ্গ নিয়ে নান্টু কর্মকারের জমি জোরপূর্বক দখলে নিতে ওই বাড়ির বড় কয়েকটি গাছ কেটে নিয়ে যায়। এতে নান্টু কর্মকারের স্ত্রী সুলতা কর্মকার বাধা দিলে তাকে কুরুচিপূর্ণ গালিগালাজ করে লাঞ্ছিত করে রাবিন্দ্র। পরে তাকে নানা রকম ভয়ভীতি প্রদর্শন করে বীরদর্পে ওই স্থান ত্যাগ করেন। পরে এ ঘটনায় মূলহোতা রাবিন্দ্রনাথ মন্ডলকে আসামি করে মোংলা থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নান্টু কর্মকার।
এবিষয়ে অভিযুক্ত রাবিন্দ্রনাথ মন্ডল দাবী করে বলেন, ওই জমি তার নিজের। তাই সে গাছপালা কেটে নিয়ে গেছেন। কাউকে লাঞ্ছিত করা এবং গালিগালাজ করা হয়নি।
মোংলা থানার ওসি কে এম আজিজুল ইসলাম এ বিষয়ে অভিযোগ পেয়েছেন স্বীকার করে বলেন, তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com