• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১
সর্বশেষ :
কেশবপুরে ট্রাকের ধাক্কায় হাবিবের গাড়ি দুমড়েমুচড়ে, প্রাণে বাঁচলেন দেবহাটা উপজেলা প্রশাসন কাপ ফুটবলের ফাইনালে থানা একাদশের জয় জাতিসত্তার স্বর ও বাঙালির আত্মপরিচয়ের কবি মুহম্মদ নূরুল হুদার শুভ জন্মদিবস না.গঞ্জ সদরে উন্নয়ন কাজ যথাসময়ে বাস্তবায়নে এলজিইডির ম্যানেজমেন্ট সভা অনুষ্ঠিত পাটকেলঘাটায় দিনের বেলায় সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ চুরি, ১০ ভরি স্বর্ণালংকারসহ মালামাল লুট স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযান: ওটি-প্যাথলজি সিলগালা, ম্যানেজারকে গ্রেপ্তারের নির্দেশ তালা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে ফেসবুকে অভিযোগ, রোগী দেখাতে এক ঘণ্টা অপেক্ষার দাবি শ্যামনগরে নকশীকাঁথার আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত দেবহাটায় মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান

যার নাম আছে, তার বদনাম আছে: শ্রাবন্তী চ্যাটার্জি

প্রতিনিধি: / ৪৫২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: পঁচিশ বছরের ক্যারিয়ারে একের পর এক হিট সিনেমা দিয়েছেন শ্রাবন্তী চ্যাটার্জি। একটা সময় অভিনয়ের জন্য প্রশংসিত হলেও এখনও ব্যক্তিগত সম্পর্ককে কেন্দ্র করেই বেশিরভাগ সময় খবরের শিরোনাম হন। বিভিন্ন সময়েই কারণে-অকারণে কটাক্ষের শিকার হন শ্রাবন্তী। তবে এখন আর সেসব নিয়ে খুব একটা মাথা ঘামান না অভিনেত্রী। সমালোচনা প্রসঙ্গে তার জবাব, ‘সমালোচনা সবাইকে নিয়ে হয়। যার নাম আছে, তার বদনাম আছে। মানুষ হিসেবে একসময় এগুলো হলে খারাপ লাগত। এত লোকের তো এত কিছু হয়, কেন আমাকে নিয়েই এমন হচ্ছে, মনে হতো। কারুর কারুর স্বভাব আছে, লোকজনকে নিয়ে সমালোচনা করার। এখন আর এসবে কিছু যায়-আসে না। কারণ, আমি জানি, জীবন খুব অনিশ্চিত। আজ আছি, কাল নেই। বর্তমানে বাঁচি।’ এদিকে অভিনেতা জীতু কমলের সঙ্গে জড়িয়েও কটাক্ষের মুখে পড়েন অভিনেত্রী। গুঞ্জন উঠে শ্রাবন্তীর সঙ্গে পরকীয়ার জেরেই নবনীতার সঙ্গে বিচ্ছেদ হয় জীতুর। তবে এ প্রসঙ্গে শ্রাবন্তী বললেন, ‘এটা খুবই হাস্যকর। আমি জানি না আমাকে নিয়ে কেন এত লোকের সমস্যা। জীতুর সঙ্গে আমার সম্পর্ক, লন্ডনে আমরা দুটো সিনেমার শুটিং করেছিলাম, যেখানে জীতুর সাবেক স্ত্রীও গিয়েছিল। ওর সঙ্গেও আমি অনেক ঘুরেছি। প্রচুর খাওয়াদাওয়া করেছি। যখন আমাকে নিয়ে এই কথা উঠেছিল, আমি খুব হেসেছিলাম। আমি জানি সত্যিটা কী। এ রকম কোনো ব্যাপারই নয়। লোকে যা ভাবছে ভাবুক।’ প্রসঙ্গত, গতকাল শুক্রবার পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রাজর্ষি দে পরিচালিত ও শ্রাবন্তী অভিনীত ‘সাদা রঙের পৃথিবী’ সিনেমা। এখানে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন তিনি। অন্যদিকে, কিছুদিন আগেই নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘আমার বস’ সিনেমার শুটিং শেষ করেছেন শ্রাবন্তী। এখানে তিনি রাখি গুলজারের সঙ্গে পর্দা ভাগ করেছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com