• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬
সর্বশেষ :
নারায়ণগঞ্জে সাংবাদিক ও কবি কাজী আনিসুল হক হীরার জন্মদিন উদযাপন দেবহাটায় ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা স্মারক বিতরণ সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দুপাশে বেহাল দশা জনদুর্ভোগ কমাতে জামায়াত যুব বিভাগের স্বেচ্ছাশ্রম ও সংস্কার শ্যামনগরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম জন্মাষ্টমী উদযাপন ৪ সেপ্টেম্বর কবি ও সাংবাদিক কাজী আনিসুল হকের জন্মদিন শ্যামনগরে হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম, ঘরবাড়ি থেকে বিদ্যালয় এমনকি কবরস্থানও পানির নিচে বৃষ্টি হলেই খানাখন্দে পানি, কুলিয়া-গাজীরহাট সড়কে চরম দুর্ভোগ না.গঞ্জ সদরে সরকারি দপ্তরের কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের মতবিনিময় সভা আশাশুনিতে জেলা পরিষদের পুকুর দখলমুক্ত করেছে হাবিবুল ইসলাম হাবিব শ্যামনগরে মুরগির ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

যেভাবে পাঠানো আই-মেসেজ ফেরাবেন

প্রতিনিধি: / ৯৬৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪

আইটি: যোগাযোগের একটি উপায় হিসেবে বার্তা আদান-প্রদান বেশ জনপ্রিয়। বিষয়টি কখনও কখনও সত্যিই বেশ বিড়ম্বনার। এর সমাধানে আইফোনের আইওএস ১৬তে অ্যাপল নতুন একটি ফিচার চালু করেছে। এর মাধ্যমে আইফোন, আইপ্যাড এবং ম্যাক ব্যবহারকারীরা আই-মেসেজকে পাঠানোর পরে সেটাকে আনসেন্ড করতে পারবেন। তবে শর্ত হলো মেসেজ পাঠানোর এক মিনিটের মধ্যে তা করতে হবে। দেখে নেওয়া যাক মেসেজ আনসেন্ড কীভাবে করতে হয়। এখানে মনে রাখার বিষয় ফিচারটি শুধু আই-মেসেজের অর্থাৎ নীল বাবলের ক্ষেত্রে প্রযোজ্য। সাধারণ টেক্সট মেসেজ বা সবুজ বাবলে এটা প্রযোজ্য হবে না এমনকি পাঠানোর এক মুহূর্ত পরেও।
আইফোন বা আইপ্যাডের ক্ষেত্রে-
১. মেসেজ অ্যাপ চালু করতে হবে
২. মেসেজের ভেতরে যে কনভারসেশন থ্রেডকে আনসেন্ড করা দরকার সেটা নির্বাচিত করতে হবে
৩. মেসেজ বাবলের ওপর টাচ করে ধরে রাখতে হবে তাহলে একটা পপআপ আসবে
৪. পপআপ থেকে আনডু সেন্ড অপশন নির্বাচিত করতে হবে আনসেন্ড করার পরে একটি বেলুন উড়ে আসবে। সেখানে লেখা থাকবে আপনি একটি মেসেজ আনসেন্ট করেছেন। একই বার্তা অপর পক্ষও পাবে। এখানে একটি মনে রাখার বিষয় হলো সেই পপআপে ডিলিট নামে আরও একটি অপশন রয়েছে। সেটা করলে প্রেরকের ফোন থেকে শুধু মেসেজটি মুছে যাবে কিন্তু প্রাপকের ফোনে সেটি থাকবে।
ম্যাক থেকে মেসেজ আনসেন্ড করার নিয়ম-
১. ম্যাকে মেসেজটি চালু করতে হবে
২. মেসেজের ভেতরে যে কনভারসেশন থ্রেডকে আনসেন্ড করা দরকার সেটা নির্বাচিত করতে হবে
৩. মাউসের ডান পাশের বাটন (অথবা কন্ট্রোল চেপে বাম পাশের বাটন) প্রেস করতে হবে
৪. এখানেও আনডু সেন্ড অপশন আসবে সেটা নির্বাচিত করলেই মেসেজ আনসেন্ড হয়ে যাবে এখানেও একইভাবে একটি বেলুন উড়ে আসবে এবং একই রকম বার্তা দেখাবে।
ম্যাকের ক্ষেত্রে ম্যাকওএস ১৩ বা তার উপরের সংস্করণ হতে হবে।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com