• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৩৬
সর্বশেষ :
খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ভোট গ্রহন ৫ সেপ্টেম্বর শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সখিপুরের কাজিমহল্লা মাদ্রাসায় খাদ্য সংকট মোকাবিলায় ১১ বস্তা চাল দিলেন আল ফেরদৌস আলফা দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত শ্যামনগর নুরনগর দাসকাটিতে গ্রাম্য পাইলস ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃ*ত্যু পাঠকের আস্থা হারালে সাংবাদিকতা দুর্বল হয়ে পড়ে: কে এম রেজাউল করিম শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিবাদ: সংঘ*র্ষে আহত ৫

যেভাবে ফিরে পাবেন ডিলিট হওয়া ফেসবুক অ্যাকাউন্ট

প্রতিনিধি: / ৮৪৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১ মার্চ, ২০২৪

আইটি: ব্যবহারকারীরা বিভিন্ন কারণে তাদের ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করে থাকেন। ডিলিট করা ফেসবুক অ্যাকাউন্ট কি পুনরায় ফিরে পাওয়া সম্ভব? সহজ কিছু কৌশল জানলে আপনি আপনার ডিলিট করা ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেতে পারেন। তবে এর একটি নির্দিষ্ট সময়সীমা রয়েছে। চলুন একনজরে দেখে নেয়া যাক ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট এবং তা পুনরুদ্ধার সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ফেসবুক, বর্তমান নাম মেটা, আমাদের জীবনের যঙ্গে ওতোপ্রোতভবে জড়িয়ে গিয়েছে। আপনি ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার পরেও ৩০ দিন সময় আপনার হাতে থাকবে। এই সময়ের মধ্যে আপনার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট অবস্থায় থাকবে। অর্থাৎ ফেসবুক অ্যাকাউন্ট ডিলিটের রিকোয়েস্ট করার পরেও ৩০ দিনের মধ্যে তা রিকভার বা পুনরুদ্ধার করার সুযোগ পাবেন ইউজার। প্রথমে আপনার ফোন কিংবা বা ল্যাপটপ অথবা ডেস্কটপে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হবে। এবার ডিলিট করে দেয়া অ্যাকাউন্ট যে ইমেইল কিংবা ফোন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করা ছিল তা দিয়েই লগ-ইন করতে হবে। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হল ডিলিট করা অ্যাকাউন্টে লগ-ইনের ক্ষেত্রে ব্যবহৃত হওয়া ফোন নম্বর, ইমেইল অ্যাড্রেস, পাসওয়ার্ড- এগুলো আপনাকে মনে রাখতে হবে অতি অবশ্যই। লগ-ইন করার পর এবার আপনি ফেসবুক অ্যাকাউন্ট ডিলিটের অপশন ক্যান্সেল করার সুযোগ পাবেন। ক্যান্সেল ডিলিটেশন অপশনে ক্লিক করলেই আপনার ফেসবুক অ্যাকাউন্ট রিস্টোর হয়ে যাবে। অর্থাৎ আপনি ডিলিট করা ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেতে পারেন। যদি কোনোভাবে আপনি অ্যাকাউন্ট ডিলিট এই অপশন ক্যান্সেল করার সুযোগ খুঁজে না পান তাহলে বুঝবেন আপনি ৩০ দিনের সময়সীমা পেরিয়ে গিয়েছেন। এই সময়সীমা পেরিয়ে গেলে আপনি আর ডিলিট হওয়া ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পাবেন না। কারণ ডিঅ্যাক্টিভেট পর্যায় থেকে তা সম্পূর্ণভাবে ডিলিট হয়ে যাবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com