• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:২৭
সর্বশেষ :
‎পাইকগাছায় আমন আবাদ ভালো হলেও নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শ্যামনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার প্রদান দেবহাটায় সখিপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ শ্যামনগর এক ডজন মামলার আসামি হাসান গ্রেফতার দেবহাটার বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার আশরাফুল আলম শ্যামনগরে দৈনিক রানার এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পাটকেলঘাটা প্রেসক্লাবে দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নগরঘাটায় হাড়কাটা মসজিদের পানির মোটর চুরির চেষ্টা, গ্রেপ্তার ২ সুন্দরবনে এসআরবির অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স

শ্যামনগরে ‘ভাব’-কম্পিউটার বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ৩৮৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
'ভাব'-কম্পিউটার বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ

সাতক্ষীরার শ্যামনগরে স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব) ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ৩ দিনব্যাপী কম্পিউটার বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) শ্যামনগরের জেসি কমপ্লেক্সে শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস, এম, মোস্তফা কামাল, কাঁঠালবাড়ী এজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের ম্যানেজার আব্দুল আলিম, কম্পিউটার প্রশিক্ষক মাকসুদুর রহমান মিলন, টেইলারিং এন্ড ড্রেস মেকিং প্রশিক্ষক আসমাউল হুসনা সহ প্রমুখ।গত ২২ ডিসেম্বর প্রশিক্ষণ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ‘ভাব’এর কান্ট্রি ডিরেক্টর হাসনাইন সবিহ নায়ক, সহকারী ডিরেক্টর আব্দুল আলিম খান প্রমূখ উপস্থিত ছিলেন।

 

৩ দিন ব্যাপী প্রশিক্ষণে শ্যামনগরের ১৫টি মাদ্রাসা ও ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩০ জন শিক্ষক এই প্রশিক্ষণে অংশ নেন। প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন ভাব বাংলাদেশের আইটি ও প্রোগ্রাম অফিসার এম.এম. আব্দুল্লাহ আল মামুন।

 

প্রধান অতিথির বক্তব্যে বলেন, কম্পিউটার প্রশিক্ষণটি অত্যন্ত সময়োপযোগী। প্রশিক্ষণপ্রাপ্ত জ্ঞান সঠিকভাবে কাজে লাগাতে পারলে প্রতিষ্ঠানের একাডেমিক সব কার্যক্রম সফলভাবে করতে পারবেন শিক্ষকরা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com