• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৪০
সর্বশেষ :
সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকার: ৮ জেলে গ্রেপ্তার, ২টি নৌকা ও মাছ জব্দ বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কাউসার আজিজ সখিপুর ইউনিয়নকে আধুনিক ইউনিয়নে রূপান্তরের অঙ্গীকার শেখ আবু হাসান সাঈদের শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা তালায় কলেজছাত্রীকে নিয়ে আ*ত্ম*গোপনের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ডেঙ্গু বিষয়ক প্রচারণা বড়খামারে মসজিদের মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, সময় ১৫ নভেম্বর পর্যন্ত দেবহাটার আলোচিত শামীম হ*ত্যা: থানায় মা*মলা, এজাহারনামীয় দুই আসামি গ্রেপ্তার তালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পি*টিয়ে হ*ত্যার অভিযোগ

সাংবাদিকদের নিয়ে হালিম চেয়ারম্যানের কুরুচিপূর্ণ মন্তব্য; নিন্দার ঝড়

প্রতিনিধি: / ৮২৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিনিধিঃ কুতুবদিয়ায় ওলুহালী খাল দখলের বিষয়ে সংবাদ প্রচার করায় কুতুবদিয়া আইনশৃঙ্খলা সভায় সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন উত্তর ধুরুং ইউপি চেয়ারম্যান আবদুল হালিম সিকদার। বিষয়টি নিয়ে সাংবাদিক মহলে নিন্দার ঝড় উঠেছে।
জানা গেছে, বৃহস্পতিবার (২৮মার্চ) সকালে উপজেলা পরিষদ হল রুমে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য প্রদানকালে উত্তর ধুরুং ইউপি চেয়ারম্যান আবদুল হালিম তাঁর বক্তব্যে ওলুহালী দখলের বিষয় নির্লজ্জ মিথ্যাচার করেন। এক পর্যায়ে কুতুবদিয়ার সকল সাংবাদিকদের চাঁদাবাজ আখ্যাদিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করলে সভায় উপস্থিত কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস,কে, লিটন কুতুবী সাথে সাথে তীব্র প্রতিবাদ করেন।
প্রতিবাদের এক পর্যায়ে কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী চেয়ারম্যান আবদুল হালিমের বক্তব্যের প্রতিবাদ জানান। ওলুহালি খাল ভরাটে উপজেলা প্রশাসনের অনুমতি আছে কি না জানতে চাইলে চেয়ারম্যান অনুমতি নাই বলে জানান।
বিষয়টি নিয়ে স্থানীয় সাংবাদিকদের মধ্যে প্রতিবাদের ঝড় উঠেছে। মন্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা না চাইলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দিয়েছেন নেতৃবৃন্দরা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com