• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৩১
সর্বশেষ :
২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা সাতক্ষীরায় বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক ডাক্তার ফখরুল আলম টিটুর দীর্ঘ চিকিৎসায় সুস্থ জীবনে ফিরলেন রোমিও তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে ভোমরা স্থলবন্দরে বিএনপির পথসভা গোপালগঞ্জে নৈরাজ্য ও সীমান্ত অনুপ্রবেশ রুখে দেওয়ার হুঁশিয়ারি তালায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ শিক্ষা সফর: সাংবাদিকদের জন্য প্রতিটি মুহূর্ত ছিল স্বরণীয় অভিজ্ঞতা তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, কয়েক মাসেই ফাটল

সৃজিত ব্যানার্জিকে নিয়ে বায়োপিক বানাবেন

প্রতিনিধি: / ৯১৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিনোদন: টালিউডের বায়োপিক কিং নামে ইতিমধ্যেই খ্যাতি অর্জন করেছেন নির্মাতা সৃজিত মুখার্জি। জনপ্রিয় এই নির্মাতা না কি এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বায়োপিক বানাবেন এমন খবরই শোনা যাচ্ছে। হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, সত্যিই সৃজিত মুখোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক বানাচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে কিছু পরিস্কার করেননি। তবে স¤প্রতি শিবম দাসকে দেওয়া এক সাক্ষাৎকারে তাকে বলতে শোনা যায়, মমতার জীবন নিয়ে খুব ভালো সিনেমা হবে। সৃজিতের কথায়, তিনি শুধু নিজের ভালো লাগার জন্য সিনেমা বানাই। কারণ একেক দর্শকের পছন্দ একেকরকমের। ছোটবেলা থেকে যেগুলো পড়ে এসেছেন, সেই ভালোলাগার জায়গাগুলোকে ফুটিয়ে তোলেন সিনেমার পর্দায়। ফেলুদা পড়তে ভালো লাগত তাই বানিয়েছেন দার্জিলিং জমজমাট-ছিন্নমস্তার অভিশাপ। বানিয়েছেন মিশর রহস্য, কাকাবাবুর প্রত্যাবর্তন। জুলিয়েট-সিজারকে ফুটিয়ে তুলেছেন জুলফিকারে। ছোটবেলার ভালোলাগার উদযাপনেই তার সিনেমা বানানো। আর এরপরই রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে বায়োপিকের কথা উঠলে, সৃজিত বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। সঙ্গে জ্যোতি বসুরও নাম নেন তিনি, উঠে আসে চারু মজুমদারের নামও। সঙ্গে স্বগোক্তি করে বলেন, বায়োপিক বানানোর সবচেয়ে বড় সমস্যা হল, ছবিতে সব সত্যি দেখানো যায় না। কিছু অধ্যায় চেপে যেতে হয়। তবে খুব জলদি মৃণাল সেনের বায়োপিক আনবেন পর্দায় সৃজিত মুখোপাধ্যায়। সেই কথাও এল পরিচালকের মুখে। বললেন, ‘আমার সবচেয়ে ভালো লেগেছে কুণাল দা, মৃণাল সেনের ছেলে আমাকে বলেছে যে উনি খুব বিখ্যাত মানুষ ছিল ঠিকই কিন্তু ওকে ভগবান বানিও না। তোমার যদি পড়ে মনে হয় ওর কোনো কিছু খারাপ ছিল সেটাও দেখিও। আমি তাই করেছি আমার ছবিতে। এই স্বাধীনতাটা আমি উপভোগ করেছি।’ সবশেষে সৃজিত জানান, তিনি নিজের সিনেমা বানানোর সময়ে এমন পরিবেশ চান, যেখানে শেষ বক্তব্য থাকবে তারই। কেউ নাক গলাবে না, স্ক্রিপ্টে কী থাকবে বা না থাকবে। আর তাই বেশ কিছু রাজনৈতিক নেতার বায়োপিক বানানোর অফার তার কাছে এলেও, হাতে নেননি। ২০২৩-এর পুজোতে টালিউডে যে চারটি সিনেমা মুক্তি পেয়েছিল, তারমধ্যে সর্বাধিক আয় ছিল সৃজিতের ‘দশম অবতার’।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com