• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২
সর্বশেষ :
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা, সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ: সন্তানদের গতিবিধি নজরে রাখার আহ্বান শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা নারায়ণগঞ্জে বিশ্ব ফুসফুস দিবস পালিত না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিনের ২য় ডোজ উপলক্ষে অবহিতকরণ সভা আজকাল রাজনীতির কিছু চিত্র দেখে সত্যিই অবাক হতে হয় : ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে দেবহাটায় যুবদলের বিক্ষোভ ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনতাই সময়মতো উন্মুক্ত হবে কি পাইকগাছার কুড়ুলিয়া-লস্কর সেতু? সেপ্টেম্বরেই শেষ মূল চুক্তির মেয়াদ তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

সোহিনীর বাগদান সম্পন্ন শোভনের সঙ্গে ?

প্রতিনিধি: / ৪৬৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: অভিনেত্রী সোহিনীর প্রেম এখন টলিপাড়ার ওপেন সিক্রেট। নেটিজেনরা ভাবছেন, গায়ক শোভনের সঙ্গে গোপনে বাগদান সেরে ফেলেছেন অভিনেত্রী। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর, এ বছর ভালোবাসা দিবসটা সুইডেনের বরফ চাদর গায়ে ঢেকে কাটিয়েছেন দুজন। বরফের দেশে দুজনে ঘুরতে গিয়েছেন, সেই ইঙ্গিত মিলেছিল সামাজিক মাধ্যমে। সেখানে এক সঙ্গে ছবিও পোস্ট করেন শোভন। তবে ১০ মিনিট পর তা আবার ডিলিটও করে দেন। এর মধ্যেই চর্চায় শোভনের নতুন রিল ভিডিও। এতে সুইডেনের বরফ ঢাকা পাহাড়ে দাঁড়িয়ে শোভন গাইছেন,জিন্দেগি অউর কুছভি নেহি তেরি মেরি কাহানি হ্যায়’। শোভনের সুরেলা গলা তেমন মন মাতালো, তেমনই চোখ টানলো তার ডান হাতের আঙ্গুল। সেখানে জ্বলজ্বল করছে সোনার আংটি। এখন আপনার মনে হতেই পারে এতো আম ব্যাপার, হাতে আংটি তো অনেকেই পরে! কিন্তু না, শোভনকে যারা কাছ থেকে জানেন তারা ভালো মতোই জানেন গায়ক দু-হাতে কোনও আংটি পরতেন না। তাহলে কি বিদেশে বেড়াতে গিয়ে সোহিনীর সঙ্গে বাগদানটা সেরে ফেললেন শোভন? শোভনের লাভ লাইফও কম চর্চিত নয়। বয়সে বড় ইমনের সঙ্গে প্রেম টেকেনি, মাঝে অভিনেত্রী স্বস্তিকা দত্তকে মন দিয়েছিলেন। তবে সেই প্রেম কাহিনীর পরিণতি হয়নি। ২০২৩-এর মাঝামাঝি দুজনের ব্রেক-আপের খবর জানাজানি হয়। যদিও স্বস্তিকা জানান অনেক আগে মন আলাদা হয়েছে দুজনের। এরপর সোহিনী সরকারের সঙ্গে সম্পর্কে জড়ান শোভন। অপরদিকে এর আগে অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন সোহিনী, শোনা যায়, দুজন লিভ ইনও করতেন একটা সময়। তবে সেই প্রেম টেকেনি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com