• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:৫৬
সর্বশেষ :
একজন কিংবদন্তি ও এক অনন্য ভালোবাসার নাম লিওনেল মেসি : সুমন চৌধুরী পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি, থাকছে মনিটরিং টিম ও নিয়মিত টহল দেবহাটায় মাদক, চুরি ও জুয়া প্রতিরোধে ওসি শাহীনের মতবিনিময় সভা তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাতক্ষীরার ৪টি অবৈধ রিসোর্ট উচ্ছেদে কঠোর হচ্ছে প্রশাসন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন কবিরের সাফল্য সাতক্ষীরায় জিয়া শিশু কিশোর সংগঠনের মতবিনিময় ও পরিচিতি সভা দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও স্বজনদের ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য শিক্ষা

সোহিনী বাগদান প্রসঙ্গে মুখ খুললেন

প্রতিনিধি: / ৪০৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

বিনোদন: হঠাৎ করে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া কিছু ছবি ও ভিডিওর কারণে বেশ আলোচনায় কলকাতার অভিনেত্রী সোহিনী সরকার। গুঞ্জন উঠেছে, নিজের কথিত প্রেমিক শোভনের সঙ্গে বাগদান সেরে ফেলেছেন অভিনেত্রী! বর্তমানে সোহিনী এবং গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের প্রেমের খবর আলোচনার শীর্ষে। কিন্তু কিছুতেই নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনছেন না তারকা জুটি। এর আগে অভিনেত্রী স্বস্তিকা দত্তের সঙ্গে শোভনের প্রেমের বিষয়টা সবাই জানতেন, কোনও লুকোচুরি করেননি কেউই। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই সেই সম্পর্কের ইতি টানেন দুজনেই। অন্যদিকে গত বছরের শেষেই প্রকাশ্যে আসে সোহিনী ও অভিনেতা রণজয় বিষ্ণুর বিচ্ছেদের খবর। এরপর সোহিনীর সঙ্গে নাম জড়ায় শোভনের। স¤প্রতি সুইডেন ঘুরে এলেন সোহিনী-শোভন। বরফের দেশ থেকে ফেরার পর গায়কের ডান হাতের অনামিকায় একটি আংটি লক্ষ করেন অনুরাগীরা। তার পর থেকে জোর গুঞ্জন, বিদেশে ঘুরতে গিয়েই নাকি শোভনের সঙ্গে বাগদান সেরেছেন সোহিনী! তবে গায়ক শোভনের সঙ্গে বাগদানের বিষয়ে এবার মুখ খুললেন সোহিনী সরকার। ভারতীয় একটি গণমাধ্যমে অভিনেত্রী বলেন, ‘আমার অনামিকার কোনো আংটি দেখা যাচ্ছে না তো! আসলে হঠাৎ এটা রটে যাওয়ার পর আমার মা ফোন করে জানতে চান, সত্যিটা কী।’ শোভনকে কি বিয়ে করার পরিকল্পনা করেছেন? এ প্রশ্নের উত্তরে সোহিনী সরকার বলেন, ‘চারপাশে অনেক বিয়ে হচ্ছে। তবে আমার মনে হয়, বিয়ে দেখে বিয়ে করে নেওয়া সাংঘাতিক ব্যাপার। আমি ঈশ্বরে বিশ্বাসী। নিশ্চয়ই ভালো কিছু হবে। আসলে আমরা ভাবি যে, আমরা একা একাই সব করছি। কিন্তু আমাদের জন্য ঈশ্বরের পরিকল্পনা করাই থাকে, আমরা শুধু বাস্তবায়ন করি। ’টিভি ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন সোহিনী সরকার। ‘ওগো বধূ সুন্দরী’, ‘অদ্বিতীয়া’, ‘ভ‚মিকন্যা’ ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা পান। ২০১১ সালে ‘অদ্বিতীয়া’ ধারাবাহিকে নাম ভ‚মিকায় অভিনয় করে নজর কাড়েন তিনি। এরপর ২০১৩ সালে ‘রূপকথা নয়’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে সোহিনী সরকারের। একই বছর ‘ফড়িং’ সিনেমায় অভিনয় করে সমালোচকদের মন জয় করে নেন। এক বছরের বিরতি নিয়ে ‘ওপেন টি বায়োস্কোপ’ সিনেমায় অভিনয় করেও খ্যাতি কুড়ান। তারপর ‘রাজকাহিনী’, ‘হর হর ব্যোমকেশ’, ‘বিবাহ ডায়েরিজ’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান। বর্তমানে টলিউডের ব্যস্ততম একজন অভিনেত্রী তিনি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com