• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৩
সর্বশেষ :
সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকার: ৮ জেলে গ্রেপ্তার, ২টি নৌকা ও মাছ জব্দ বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কাউসার আজিজ সখিপুর ইউনিয়নকে আধুনিক ইউনিয়নে রূপান্তরের অঙ্গীকার শেখ আবু হাসান সাঈদের শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা তালায় কলেজছাত্রীকে নিয়ে আ*ত্ম*গোপনের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ডেঙ্গু বিষয়ক প্রচারণা বড়খামারে মসজিদের মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, সময় ১৫ নভেম্বর পর্যন্ত দেবহাটার আলোচিত শামীম হ*ত্যা: থানায় মা*মলা, এজাহারনামীয় দুই আসামি গ্রেপ্তার তালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পি*টিয়ে হ*ত্যার অভিযোগ

হাইকোর্টের মডেল মৌকে আত্মসমর্পণের নির্দেশ

প্রতিনিধি: / ৫৮৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: মাদক ও ব্ল্যাকমেইলিংয়ের মামলায় মডেল মরিয়ম আক্তার মৌকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার এ আদেশ দেন হাইকোর্ট। আসামিকে নিম্ন  আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। এর আগে, ২০২১ সালের ১ আগস্ট রাতে মিরপুর রোড সংলগ্ন ২২/৯ বাবর রোডে নিজ বাসা থেকে মডেল মরিয়ম আক্তার মৌকে আটক করে ডিবি পুলিশ। এ সময় তার বাসার ভেতরের বেডরুমের একটি ড্রয়ার থেকে পাঁচ প্যাকেট ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া তার বেড রুমের ভেতরে আরেকটি ড্রেসিং রুম থেকে অন্তত এক ডজন বিদেশি মদ উদ্ধার করা হয়। মৌ তার বাসাটিকে ‘মদের বার’ হিসেবেই ব্যবহার করতেন বলে সেসময় পুলিশ জানিয়েছিল। আটকের পর রাজধানীর মোহাম্মদপুর থানায় তার বিরুদ্ধে মাদক মামলা করা হয়। ওই সময় পুলিশ আরও জানিয়েছিল, মৌ মডেলিংয়ের নামে উচ্চবিত্ত পরিবারের সন্তানদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন। এরপর পার্টি করার নাম করে তাদের বাসায় ডেকে নিতেন। সেখানে মদ-ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক খাইয়ে ‘আপত্তিকর’ ছবি তুলতেন। পরে সেগুলো দেখিয়ে বø্যাকমেইল করে টাকা বা নানান সুবিধা আদায় করতেন। এ ছাড়া ধনাঢ্যদের ফাঁদে ফেলে বিয়ে করে বিপুল পরিমাণ সম্পদ হাতিয়ে নেওয়া ছিল তার কাজ। এ পর্যন্ত মৌ মোট ১১টি বিয়ে করেছেন বলে জানায় ডিবির তদন্তসংশ্লিষ্ট সূত্র। মডেলিং পেশার আড়ালে বø্যাকমেইলিং করে তিনি কোটি কোটি টাকা হাতিয়ে নিতেন বলে অভিযোগ পেয়েছেন তদন্তসংশ্লিষ্টরা। তার দৃশ্যমান কোনো আয়ের উৎস না থাকলেও মোহাম্মদপুরে পাঁচতলা আলিশান বাড়ি, নেক্সাস, পাজেরো ও টয়োটা ব্র্যান্ডের তিনটি দামি গাড়িও রয়েছে বলে গোয়েন্দাদের অনুসন্ধানে উঠে এসেছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com