• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:০৭
সর্বশেষ :
ত্রুটিপূর্ণ নিয়োগে বাধ্য করতে চাপসৃষ্টির অভিযোগে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ব্রহ্মরাজপুরে মুরগির খামারে অ*গ্নি*কা*ণ্ডে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি দেবহাটায় নবনির্বাচিত এমপি আব্দুল খালেককে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল শ্যামনগরে ভুয়া নামজারি রদের দাবিতে সহকারী কমিশনার বরাবর অভিযোগ কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির ওপর হা*মলার প্রতিবাদে মানববন্ধন ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূগর্ভ থেকে অ*বৈধ ভাবে বালু উত্তোলনের শীর্ষে আশাশুনি শ্যামনগরে জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ব্রহ্মরাজপুর সাহা পাড়ায় রাতের আধারে অগ্নি সংযোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার পাটকেলঘাটায় মাদকাসক্ত পুত্রকে ত্যাজ্য করলেন পিতা

কুতুবদিয়ায় খাল দখল করে উল্টো মামলার হুমকি চেয়ারম্যানের

প্রতিনিধি: / ৩৫৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৩ মার্চ, ২০২৪

কুতুবদিয়া প্রতিনিধিঃ কক্সবাজারের কুতুবদিয়ায় একটি প্রবাহমান খাল দখল করে উল্টো এলাকাবাসীর বিরুদ্ধে মামলার হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ  উঠেছে উত্তর ধুরুং ইউপির চেয়ারম্যান আবদুল হালিমের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
জানা যায়, স্থানীয় প্রশাসনের নাম ভাঙিয়ে  আবদুল হালিম চেয়ারম্যান ধুরুং বাজার সংলগ্ন উত্তর পার্শ্বে ওলুহালী খাল দখল করে রেখেছেন। সেখানে জমির উর্বর মাটি দিয়ে ভরাট করছেন খালটি। ফলে পানি চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে এলাকাবাসী প্রতিবাদ জানালে স্থানীয় প্রশাসন স্থান পরিদর্শন করে ঘটনার সত্যতা পান। এতে চেয়ারম্যান আরও ক্ষিপ্ত হয়ে যান।
স্থানীয় এলাকাবাসী জানান, চেয়ারম্যান জনস্বার্থের কথা বলে সরকারি খাস জমি দখল করছেন। সেখানে ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করছেন। এলাকাবাসী প্রতিবাদ করলে মামলার হুমকি দিচ্ছেন। এলাকাবাসীর বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছেন।
বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন  বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)সহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দরা।
এ ব্যাপারে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গোলাম কবির বলেন, একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com