• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৫৮
সর্বশেষ :
তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন বোয়ালমারী খাল পুনঃখনন কাজের মানে সন্তুষ্ট এলাকাবাসী, বৃক্ষরোপণে সুরক্ষার দাবি দেবহাটা কৃষি অধিদপ্তরের আয়োজনে প্রনোদনা কর্মসূচীর গাছের চারা বিতরন পাটকেলঘাটায় ৪ বোতল উইনকোরেক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা পাটকেলঘাটা বড়বিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন শতবর্ষী আছিয়া বেগমের বয়স্ক ভাতার ছয়শত টাকায় অনাহারে-অর্ধাহারে চলছে জীবনের চাকা বীর মুক্তিযোদ্ধা স ম আলাউদ্দীনের ৩১তম শাহাদাত দিবস উপলক্ষে বিডিএফ প্রেসক্লাবে স্বরনসভা ও মোনাজাত পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত আশাশুনিতে পুলিশের অভিযানে নকল দুধ তৈরি করার মেডিসিনসহ ট্রাক জব্দ

ডুমুরিয়ায় ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে চার হাফেজকে পাগড়ী প্রদান

শেখ মাহাতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা / ১৬৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

খুলনার ডুমুরিয়া উপজেলায় উলা দক্ষিণপাড়া বাইতুল আমান জামে মসজিদ ও জাবেল এ রহমত হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা এর উদ্যোগে ৯ম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল বৃহস্পতিবার ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে।
এই অনুষ্ঠানে চারজন হাফেজকে হাফেজী পাগড়ী বিতরণ করা হয়।

 

হাফেজী পাগড়ী গ্রহণকারীরা হলেন হাফেজ মোঃ জুবায়ের ইসলাম, হাফেজ মোঃ শাফায়াত, হাফেজ মোঃ শাকিব ইসলাম, এবং হাফেজ মোঃ ফরিদুর ইসলাম।

 

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা খাজা রফিকুজ্জামান শাহ নোয়াপাড়া পীর সাহেব।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুর রউফ মল্লিক, যিনি জাবালে রহমত এতিমখানা ও জাবালে রহমত হাফিজেয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি।

 

এছাড়াও হাফেজদের পিতাদের মাথায় টুপি এবং তসবি পরিয়ে দেওয়া হয়।

 

এই অনুষ্ঠানটি এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে। প্রধান অতিথি তার বক্তব্যে হাফেজদের কোরআন হেফজ করার গুরুত্ব এবং ইসলামের আলোকে জীবন পরিচালনার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন।

 

অনুষ্ঠানে উপস্থিত সকলেই হাফেজদের এই অর্জনে গর্বিত এবং তাদের ভবিষ্যৎ সাফল্যের জন্য দোয়া করেন।
এই ধরনের অনুষ্ঠান এলাকার ধর্মীয় ও সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ইসলামের মূল্যবোধ প্রচারে সহায়ক হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com