দৈনিক প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মী সম্মেলনে সেরা প্রতিনিধি হিসেবে সম্মাননা পেয়েছেন পত্রিকাটির সাতক্ষীরা প্রতিনিধি ইমতিয়াজ উদ্দিন।
বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান তার হাতে এই সম্মাননা তুলে দেন।
এ অর্জনে ইমতিয়াজ উদ্দিনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র।
বিবৃতিতে বলা হয়, পেশাগত নিষ্ঠা, দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে ইমতিয়াজ উদ্দিনের এই অর্জন অত্যন্ত আনন্দের ও গৌরবের। তাঁর এ সম্মাননা সাতক্ষীরার সাংবাদিক সমাজের জন্যও গর্বের বিষয়। সাংবাদিকতার মানোন্নয়ন, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরতে তার এই অর্জন আগামীতেও অনুপ্রেরণা জোগাবে।
বিবৃতিদাতারা হলেন, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদ (বাংলাদেশের খবর/বাংলাদেশ নিউজ), সাধারণ সম্পাদক আহসান রাজীব (এখন টিভি/জাগোনিউজ), সাংগঠনিক সম্পাদক মো. হোসেন আলী (এনপিবি নিউজ/দ্য ডেইলি ক্যাম্পাস), নির্বাহী সদস্য (অর্থ) এসএম বিপ্লব হোসেন (মানবজমিন), নির্বাহী সদস্য (দপ্তর) এসএম জিন্নাহ (এনটিভি), শামীম পারভেজ (বৈশাখী টিভি), মোশারফ হোসেন (কালের কণ্ঠ), কৃষ্ণ ব্যানার্জি (প্রতিদিনের বাংলাদেশ ও নাগরিক টিভি), আসাদুজ্জামান সরদার (বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন), রাহাত রাজা (গ্লোবাল টিভি), মোজাহিদুল ইসলাম (যুগান্তর), হাবিবুর রহমান সোহাগ (স্বদেশ প্রতিদিন), রিজাউল করিম (দ্য এডিটরস), শহীদুজ্জামান শিমুল (রানার), নাজমুস সাহাদাৎ জাকির (খবরের কাগজ/চ্যালেন ওয়ান), ইব্রাহিম খলিল (ঢাকা পোস্ট), মিলন রুদ্র (টাইমস টুডে/ভয়েস অব টাইগার), মৃত্যুঞ্জয় রায় অপূর্ব (বার্তা২৪), আলী মুক্তাদা হৃদয় (হৃদয় বার্তা) ও তানজির কচি (বাংলানিউজ)।
https://www.kaabait.com