সাতক্ষীরার শ্যামনগরে লোকাল বাসের ধাক্কায় বংশী পুর গ্রামের সওকাত আলীর ছেলে সাগর (৫০) ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ৬টার দিকে শ্যামনগরের বংশীপুর এলাকায় লস্কর পেট্রোল পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সড়কে চলাচলের সময় সাগরের ভ্যানের সঙ্গে ভেটখালী থেকে কালিগঞ্জগামী লোকাল বাসের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ ঘটনায় সাগরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন।
https://www.kaabait.com