• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:১৬
সর্বশেষ :
শ্যামনগরে নক্ষত্রের অভিবাদন ১০ গুণী ব্যক্তিকে সংবর্ধনা ফিংড়ীর বেনীয়াখালীতে পৈতৃক জমি জবর দখলসহ গাছ কর্তনের অভিযোগ বিএফআরআই এর ডিজির লোনাপানি কেন্দ্রের গবেষণা কার্যক্রম পরিদর্শন দেবহাটায় ১৬৯ বোতল উইনকেরেক্সসহ আটক ১ এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে চিরকুট লিখে শিক্ষার্থীর আ/ত্ম/হ/ত্যা শ্যামনগরে ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ করল কোস্ট গার্ড দেবহাটায় পরোয়ানাভুক্ত ৪ ও নিয়মিত মামলায় ১ আসামি গ্রেপ্তার দেবহাটায় শিশুদের প্রারম্ভিক বিকাশে খেলাভিত্তিক সেশন পরিদর্শন দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ব্যক্তিগত আক্রোশবশত ইউএনওকে জড়িয়ে মিথ্যাচারের ঘটনায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা

শ্যামনগরে নক্ষত্রের অভিবাদন ১০ গুণী ব্যক্তিকে সংবর্ধনা

এস এম মিজানুর রহমান, শ্যামনগর প্রতিনিধি / ৩২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১ নভেম্বর, ২০২৬

🖼️ ফটো কার্ড তৈরি করুন

‘গুণীজনের আলোয় আলোকিত হোক সমাজ’ প্রতিপাদ্যে সাতক্ষীরার শ্যামনগরে ১০ গুণী ব্যক্তিকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

 

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে ‘নক্ষত্রের অভিবাদন’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

সাহিত্য, শিক্ষা, সাংবাদিকতা, মুক্তিযুদ্ধ, জনসেবা, কৃষি, ক্রীড়া, সংগীত ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজনদের এ সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি কয়েকজন ব্যক্তি ও মেধাবী শিক্ষার্থীকেও বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

 

প্রেসক্লাবের সভাপতি সামিউল মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক। বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম পাটোয়ারী, উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবীর, উপজেলা জামায়াতের নায়েবে আমির সহকারী অধ্যাপক ফজলুল হক, জ্যেষ্ঠ সাংবাদিক কল্যাণ ব্যানার্জি ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু।

 

অনুষ্ঠানে সংবর্ধিতদের মধ্যে ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক মো. কেরামত উল্লাহ, স্বপন কুমার মুখার্জি, বীর মুক্তিযোদ্ধা এস এম মিজানুর রহমান, কৃষক মনোতোষ মণ্ডল, আলহাজ মো. আরশাদ আলী মোড়ল, আলহাজ আবুল কালাম বাবলা ও ক্রীড়াবিদ এস এম ফিরোজ হোসেন। এছাড়া মরণোত্তর সম্মাননা দেওয়া হয় সাংবাদিক আনোয়ার হোসেন মল্লিক, বাবু বিশ্বনাথ দাস ও সংগীতজ্ঞ অনিমেষ ব্যানার্জিকে।

 

এ সময় হাফেজ মো. আব্দুল আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ও মুক্তিযোদ্ধা চিকিৎসক জিহাদ আলীকেও বিশেষ সম্মাননা দেওয়া হয়। নতুন প্রজন্মের মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও বই উপহার তুলে দেওয়া হয়।

 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে গ্রামীণ ঐতিহ্যবাহী জারি গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি প্রকাশ করা হয় প্রেসক্লাবের নিজস্ব ম্যাগাজিন ‘আত্মপ্রকাশ’।

 

আয়োজকেরা জানান, স্থানীয় ইতিহাস, ঐতিহ্য ও সমাজে অবদান রাখা গুণীজনদের কর্ম ও জীবন নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com