• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:২৭
সর্বশেষ :
ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী শনিবার শ্যামনগরে দুস্থ অসহায় ও বিএনপির পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ নগরঘাটায় উন্নয়ন পরিকল্পনা নিয়ে চেয়ারম্যান প্রার্থী ইবাদুল ইসলামের মতবিনিময় সভা সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী জাতিকে বিভ্রান্ত করছে: ড. মনিরুজ্জামান দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির মিছিল ও সমাবেশ শ্যামনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, প্রশাসন, বিএনপি ও জামায়াতের পৃথক কর্মসূচি কলারোয়ায় র‍্যাবের অভিযানে ৮৫ বোতল ESKUF সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে ২০২৫-২৬ অর্থবছরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত মালচিং পেপারে তালায় অমৌসুমী তরমুজ চাষে সাফল্য, ২১ বিঘায় ২৮ কৃষকের স্বপ্ন

ঢাকার মগবাজার ফ্লাইওভারে বো*মা নিক্ষেপ, অজ্ঞাত যুবক নি*হত

অনলাইন ডেস্ক / ৪২৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

রাজধানীর মগবাজার মুক্তিযোদ্ধা গলির সামনে ফ্লাইওভারের ওপর থেকে বোমা নিক্ষেপের ঘটনায় একজন নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে ফ্লাইওভারের ওপর থেকে কে বা কারা একটি বোমা নিক্ষেপ করে। বোমাটি নিচে চলাচলরত এক অজ্ঞাত যুবকের মাথায় আঘাত হানে। এতে ঘটনাস্থলেই ওই পথচারীর মৃত্যু হয়।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

 

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম মুর্তজা জানান, ফ্লাইওভার থেকে বোমা নিক্ষেপের খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

 

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com