• সোমবার, ১১ মে ২০২৬, ০৮:৪৪
সর্বশেষ :
নারায়ণগঞ্জে পার্টনার ফিল্ড স্কুুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত তালায় গোপালপুর খালে মাছ ধরতে এসে বৃদ্ধের মৃ*ত্যু পাইকগাছায় পেশাগত অধিকার প্রতিষ্ঠায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন শ্যামনগরে নে*শাগ্রস্ত পুত্রের হা*ম*লায় আহত বৃদ্ধ পিতা, থানায় অভিযোগ দেবহাটার সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য নজরুল ইসলামের ইন্তেকাল স্বাধীনতার ৫৫ বছরেও সংস্কার হয়নি ধুলিহরের সাড়ে ছয়শ ফুট রাস্তা দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে ৬ পরোয়ানাভুক্ত আসামী আটক গোবরদাড়ীতে ধা*রা*লো অ*স্ত্রের আ*ঘা*তে যুবক হ*ত্যা, পুকুর থেকে ম*রদেহ উ*দ্ধার কয়রায় বৈশ্বিক জলবায়ু ধর্মঘট : নবায়নযোগ্য জ্বালানিনির্ভর বিদ্যুতের দাবিতে তরুণদের মানববন্ধন দেবহাটায় পুলিশের অভিযানে ভারতীয় রেনু পোনা জব্দ, পরে খালে অবমুক্ত

তালায় কালের কণ্ঠের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তালা, সাতক্ষীরা সংবাদদাতা / ৯৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

সাতক্ষীরার তালায় কেক কেটে দেশের অন্যতম শীর্ষ দৈনিক কালের কণ্ঠের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ‘আংশিক নয়, পুরো সত্য’ জানানোর অঙ্গীকার নিয়ে ২০১০ সালের ১০ জানুয়ারি যাত্রা শুরু করা পত্রিকাটি পাঠকের ভালোবাসায় ধারাবাহিকভাবে এগিয়ে চলেছে।

 

রোববার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় তালা প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

 

কালের কণ্ঠের তালা উপজেলা প্রতিনিধি এম এম রোকনুজ্জামান টিপুর সভাপতিত্বে এবং দৈনিক আজকের পত্রিকার তালা উপজেলা প্রতিনিধি সেলিম হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন তালা প্রেসক্লাবের সহ-সভাপতি এম এ ফয়সাল, সাধারণ সম্পাদক জোয়ার্দার ফারুক হোসেন, দৈনিক প্রজন্ম একাত্তোরের তালা প্রতিনিধি মো. শফিকুল ইসলাম, দৈনিক সকাল বেলার সাতক্ষীরা প্রতিনিধি কে এম শাহীনুর রহমান, দৈনিক আমার দেশ পত্রিকার তালা উপজেলা প্রতিনিধি জয়দেব চক্রবর্তী, দৈনিক সত্যপাঠ পত্রিকার আজিজুল ইসলাম, মো. কামাল হোসেনসহ অন্যান্য সাংবাদিকরা।

 

বক্তারা বলেন, গৌরব, সাফল্য এবং পাঠকের আস্থা ও ভালোবাসার মধ্য দিয়ে কালের কণ্ঠ ১৬ বছর পূর্ণ করে ১৭ বছরে পদার্পণ করেছে। তারা পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

 

আলোচনা সভা শেষে ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com