• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৫
সর্বশেষ :
দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন সাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি সম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক, দুইজনের বিরুদ্ধে মামলা শতবর্ষি কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান দেবহাটায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পর্নে বিভিন্ন মন্দিরে ওসির পরিদর্শন সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি

দেবহাটায় নানা আয়োজনে পালিত হয়েছে মহান বিজয় দিবস

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ২৬৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

মহান বিজয় দিবস-২০২৫ দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। দিনের প্রথম প্রহরে তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়। পরে দেবহাটা ফুটবল মাঠের পাশে অবস্থিত শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

 

পুষ্পমাল্য অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, দেবহাটা থানা, মুক্তিযোদ্ধা সংসদ, দেবহাটা প্রেসক্লাব, দেবহাটা রিপোর্টার্স ক্লাব, সরকারী কেবিএ কলেজ, বিএনপি, দেবহাটা কলেজ, মহিলা কলেজ, দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুল, উপজেলা জিয়া পরিষদ, উপজেলা জাসাসসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্টান।

 

পরে সকাল ৮টায় দেবহাটা ফুটবল মাঠে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম. শরীফ খাঁন ও দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারীসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা, জনপ্রতিনিধিবৃন্দ ডিসপ্লে ও কুচকাওয়াজ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

 

এতে উপজেলার বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবার, সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীমহল অংশগ্রহণ করেন। এসময় বক্তারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ স্মরণ করে স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

 

সভা শেষে মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার মরহুম ক্যাপ্টেন শাহজাহান মাস্টার ও শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত এবং জুলাই গনঅভ্যুত্থানে নিহত শহীদ আসিফ হাসানের কবর জিয়ারত করা হয়।

 

বিকালে প্রাতি ফুটবল খেলা ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com