• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:২৩
সর্বশেষ :
ত্রুটিপূর্ণ নিয়োগে বাধ্য করতে চাপসৃষ্টির অভিযোগে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ব্রহ্মরাজপুরে মুরগির খামারে অ*গ্নি*কা*ণ্ডে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি দেবহাটায় নবনির্বাচিত এমপি আব্দুল খালেককে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল শ্যামনগরে ভুয়া নামজারি রদের দাবিতে সহকারী কমিশনার বরাবর অভিযোগ কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির ওপর হা*মলার প্রতিবাদে মানববন্ধন ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূগর্ভ থেকে অ*বৈধ ভাবে বালু উত্তোলনের শীর্ষে আশাশুনি শ্যামনগরে জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ব্রহ্মরাজপুর সাহা পাড়ায় রাতের আধারে অগ্নি সংযোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার পাটকেলঘাটায় মাদকাসক্ত পুত্রকে ত্যাজ্য করলেন পিতা

পাইকগাছায় পাখি শিকারী আ ট কঃ জরি মা না

ইমদাদুল হক, পাইকগাছা, খুলনা প্রতিনিধি  / ৩৫৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
পাখি শিকারীকে জরিমানা

খুলনার পাইকগাছায় পাখিসহ হুসাইন সরদার নামে এক শিকারীকে  আটক করে ভ্রাম্যমাণ আদালতে পাঁচ হাজার টাকা জরিমনা করা হয়েছে।  জানা যায়, পাইকগাছার বেতবুনিয়া বিলে সাউন্ড বক্সের মাধ্যমে পাখি শিকার করা হচ্ছে এমন খবর পেয়ে, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন, ইউনিয়ন লিডার মোঃ ফয়সাল হোসেন এবং ওয়ার্ড লিডার মোঃ ফয়সাল সরদার মঙ্গলবার রাতে বেতবুনিয়া বিলে অভিযান চালিয়ে পাখি শিকারী মোঃ হুসাইন সরদারকে (৫০) হাতে নাতে আটক করেন। সে বেতবুনিয়া গ্রামের আব্দুল মজিদ সরদারের ছেলে।

এ সময় তার কাছে পাখির সুরের মিউজিকযুক্ত ৩টি সাউন্ড বক্স, ৪টি জাল, একটি পাখির খাঁচা এবং ৯টি শিকারকৃত অতিথি পাখি পাওয়া যায়। বুধবার সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইফতেখারুল ইসলাম শামীম সরেজমিনে গিয়ে ভ্রাম্যমাণ আদালতে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে আটককৃত ব্যক্তিকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এসময় জব্দকৃত ৯টি অতিথি পাখিকে সকলের সামনে সুস্থ অবস্থায় মুক্ত আকাশে অবমুক্ত করা  হয় এবং জব্দকৃত আলামতসমূহ পুড়িয়ে দেওয়া হয়।

এসময় উপস্থিত সকলের সামনে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইফতেখারুল ইসলাম শামীম বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com