• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৪৩
সর্বশেষ :
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অ*স্ত্র ও গোলাবারুদসহ কু*খ্যাত দয়াল বাহিনীর সদস্য আটক ভোজ্যতেলের চাহিদা পূরণে সাতক্ষীরায় সূর্যমুখী চাষে নতুন সম্ভাবনা শ্যামনগরে প্রতিবন্ধীদের নিয়ে দুর্যোগ ও জলবায়ু সহনশীলতা বিষয়ক আলোচনা সভা নারায়ণগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত কালিগঞ্জে দিনদুপুরে ছি*নতাই: বিকাশ এজেন্ট গুরুতর আহত, এলাকায় আ*তঙ্ক দেবহাটায় আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা ডুমুরিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত সাতক্ষীরার ইটাগাছা এলাকা থেকে ২ হাজার বোতল ফেন্সিডিলসহ ট্রাক আটক, হেলপার গ্রেপ্তার ফিংড়ী ইউনিয়ন পরিষদ টু ফয়জুল্যাপুর মোড় পর্যন্ত রাস্তাটির বেহাল দশা তেল-গ্যাসে কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রি; সিন্ডিকেটের কবলে ক্রেতারা

প্রতিশোধ নিলে ইসরায়েলের সব স্থাপনায় হামলার হুমকি ইরানের

অনলাইন ডেস্ক / ১২০৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪
ছবি সংগ্রহ

তেহরানের বিরুদ্ধে প্রতিশোধমূলক কোনো পদক্ষেপ নিলে ইসরায়েলের সব অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে হামলা চালানো হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি।

 

বুধবার (২ অক্টোবর) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন, যদি ইসরায়েল আমাদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে কিছু করতে চায়, তাহলে আজকের রাতের অভিযান আরও কয়েকগুণ শক্তিশালী হবে এবং তাদের সব অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হবে। তিনি আরও বলেন, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ইসরায়েলের বিরুদ্ধে ফের ক্ষেপণাস্ত্র হামলা করার জন্য প্রস্তুত।

 

এদিকে, ইসরায়েলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালানোকে ইরানের ‘বড় ভুল’ বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, এজন্য ইরানকে চড়া মূল্য দিতে হবে।

 

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ইসরায়েলের অন্তত তিনটি সামরিক লক্ষ্যবস্তুতে শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ আরও বড় আকার ধারণ করার আশঙ্কা করা হচ্ছে।

 

মঙ্গলবার (১ অক্টোবর) রাতে ইরানের চালানো হামলার ভিডিও বিশ্লেষণ করে সিএনএন জানিয়েছে, মোসাদের সদর দফতর, নেভাতিম বিমান ঘাঁটি ও টেল নোফ এয়ার বেস-এ ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।

 

হামলার পর ইসরায়েলজুড়ে বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ইরানের মিসাইল নিক্ষেপের কথা জানিয়ে একটি বিবৃতিও দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। তারা বলছে, প্রায় ১৮০টি মিসাইল ছোড়া হয়েছে এবং অনেক মিসাইল ভূপাতিত করা হয়েছে, তবে মধ্য এবং দক্ষিণাঞ্চলে ‘কিছু আঘাতের’ ঘটনাও ঘটেছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com