• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:২৯
সর্বশেষ :
না.গঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি চলমান সমাজকল্যাণ সহায়তা কর্মসূচি প্রথম বর্ষ সমাপ্তি ও অগ্রগতি বিষয়ক কর্মশালা হরমুজ প্রণালীতে মাইন পুঁতছে ইরান, এই খবরে ইউরোপের বাজারে চরম হাহাকার পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক নারায়ণগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত না.গঞ্জ সদরে উত্তম কৃষি চর্চা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত দেবহাটায় দূ*র্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কয়রায় শরিষামুট গ্রামের কৃষক সিরাজুলের উপর হা*ম*লা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অ*স্ত্র ও গোলাবারুদসহ কু*খ্যাত দয়াল বাহিনীর সদস্য আটক ভোজ্যতেলের চাহিদা পূরণে সাতক্ষীরায় সূর্যমুখী চাষে নতুন সম্ভাবনা

বাগেরহাটে নারীর ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ

প্রতিনিধি: / ২৮৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪

সৈয়দ শওকাত হোসেন, বাগেরহাট জেলা প্রতিনিধি : বাগেরহাটে স্বদেশ মহিলা উন্নয়ন সংস্থার পক্ষ থেকে প্রশিক্ষণ প্রাপ্ত দশ জন নারীকে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১০ টি সেলাই মেশিন প্রদান করা হয়েছে। ২৯ ফেব্রুয়ারী বিকালে সংস্থার বাসাবাটিস্থ কার্যালয়ে বাগেরহাট পৌর এলাকার দশ জন নারীকে এই সহায়তা প্রদান করা হয়। স্বদেশ মহিলা উন্নয়ন সংস্থার সভাপতি কাকলী সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দুলালী দে এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এ্যাড. মোস্তা গাউছুল হক। প্রধান অতিথি তার বক্তব্যে, ৮ ই মার্চ নারী দিবসকে সামনে রেখে পরিবারে নারীর ক্ষমতায়ন সৃষ্টিতে নারীকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার কোন বিকল্প নেই বলে উল্লেখ করেন। তিনি নারীদের বিভিন্ন প্রশিক্ষণ গ্রহন করে নিজেকে দক্ষ হিসাবে গড়ে তোলার আহবান জানান।
সভাপতি কাকলী সরকার তার সমাপনী বক্তব্যে নারীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় অন্যান্যের মধ্যে স্বদেশ এর নির্বাহী পরিচালক কল্লোল সরকার, মল্লিক মাসুদ পারভেজ, স্বদেশ মহিলা উন্নয়ন সংস্থার শারমিন আক্তার কাজল, কহিনূর বেগম, সীমা আক্তার, ফিরোজা আক্তারসহ স্থানীয় নারী সদস্যরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com