• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৪৮
সর্বশেষ :
হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত গৃহবধূ তানিয়া খাতুন শ্যামনগরে মৎস্য ঘেরে বি*ষ প্রয়োগের অ*ভিযো*গ: দিশেহারা মৎস্য চাষী দেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সখিপুর হাসপাতালে অনিয়মের অভিযোগ: রোগীদের পচা খাবার, সময়মতো মিলছে না খাবার দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত না.গঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি চলমান সমাজকল্যাণ সহায়তা কর্মসূচি প্রথম বর্ষ সমাপ্তি ও অগ্রগতি বিষয়ক কর্মশালা হরমুজ প্রণালীতে মাইন পুঁতছে ইরান, এই খবরে ইউরোপের বাজারে চরম হাহাকার পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক নারায়ণগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত

ভুটানের জালে বাংলাদেশের গোল উৎসব

প্রতিনিধি: / ২৯৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৯ মার্চ, ২০২৪

স্পোর্টস: চলমান সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে স্বাগতিক নেপাল ও ভারতকে হারিয়ে আগেই ফাইনালে নিজেদের স্থান নিশ্চিত করে রেখেছিল বাংলাদেশ। তাই ভুটানের বিপক্ষে রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচটি লাল-সবুজদের জন্য ছিল শুধুই মাত্র নিয়ম রক্ষার। আর এমন ম্যাচেই যেন গোল উৎসবে মেতে ফাইনালের আগে নিজেদের প্রস্তুতি সেরে নিল প্রীতি-ক্রানুচিং-ফাতেমারা। ভুটানকে হারিয়ে ৬-০ ব্যবধানে। যদিও ব্যবধান বাড়ানোর আরও সুযোগ ছিল বাংলাদেশের সামনে। তা কাজে লাগাতে না পাড়ায় এই ফলাফলেই সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ মেয়েদের। গত শুক্রবার নেপালের ললিতপুরের আনফা কমপ্লেক্সে লিগপর্বের শেষ ম্যাচে মাঠে নেমে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখেছিল বাংলাদেশ। খেলার ১৩তম মিনিটেই দলকে লিড এনে দেন আসর জুড়ে উড়তে থাকা সুরভী আকন্দ প্রীতি। এরপর ৩৩তম মিনিটে গোল করে ব্যবধান বাড়ান ফাতেমা। এর মিনিট দুয়েক পরে আবারও ভুটানের জালে বল পাঠায় বাংলাদেশ। ফাতেমার কর্নার থেকে হেডে এই গোলটি করেন ক্রানুচিং মারমা। এতে করে ৩-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও গোল পায় বাংলাদেশ। মৌমিতা খাতুনের ক্রস থেকে বল জালে পাঠান সাথী। ৬৮তম মিনিটে মৌমিতার পাস থেকে বল নিয়ে স্কোরলাইন ৫-০ করেন থুইনু মারমা। আর এই ম্যাচের শেষ গোলটি করেন প্রীতি। মানে যার গোলে উৎসব শুরু তার পা থেকেই এসেছে ম্যাচের শেষ গোলটি। এ নিয়ে টুর্নামেন্টটিতে প্রীতি পাঁচ গোল করেছেন। আর তাতে আসরের সর্বোচ্চ গোলদাতাদের তালিকার শীর্ষ অবস্থান করছেন বাংলাদেশের এই গোল মেশিন। এদিকে এই টুর্নামেন্টের ফাইনালে আজ রোববার ভারতের বিপক্ষে মাঠে নামবে ফাইনালে। এই ম্যাচের আগে গত পরশু ভারত স্বাগতিক নেপালকে ১০-০ গোলে উড়িয়ে ফাইনাল নিশ্চিত করে। আর তাতেই প্রায় এক মাসের ব্যবধানে আবারও সাফের বয়স ভিত্তিক টুর্নামেন্টে মুখোমুখি বাংলাদেশ-ভারত। এর আগে গেল মাসে ঢাকায় অনুষ্ঠিত হওয়া সাফ অনূর্ধ্ব-১৯ নারী টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দল। ঐ ম্যাচ নিয়ে হয়েছিল অনেক নাটকীয়তা। যা ম্যাচ শেষে চলা ট্রাইব্রেকারে ম্যাচ কমিশনারের টস কাÐের মাধ্যমে যোগ করে এক ভিন্ন উত্তেজনা। শেষ অবদি ঐ ম্যাচে বিজয়ী ঘোষণা করা হয় দুই দলকেই।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com