• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:০৫
সর্বশেষ :
ত্রুটিপূর্ণ নিয়োগে বাধ্য করতে চাপসৃষ্টির অভিযোগে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ব্রহ্মরাজপুরে মুরগির খামারে অ*গ্নি*কা*ণ্ডে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি দেবহাটায় নবনির্বাচিত এমপি আব্দুল খালেককে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল শ্যামনগরে ভুয়া নামজারি রদের দাবিতে সহকারী কমিশনার বরাবর অভিযোগ কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির ওপর হা*মলার প্রতিবাদে মানববন্ধন ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূগর্ভ থেকে অ*বৈধ ভাবে বালু উত্তোলনের শীর্ষে আশাশুনি শ্যামনগরে জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ব্রহ্মরাজপুর সাহা পাড়ায় রাতের আধারে অগ্নি সংযোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার পাটকেলঘাটায় মাদকাসক্ত পুত্রকে ত্যাজ্য করলেন পিতা

মাওলানা ওজায়েরুল ইসলামের মাইক কেড়ে নিল এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি / ৮৯১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

মাদ্রাসার দুর্নীতি অনিয়ম ও টাকা আত্মসাৎ এর কারণে এলাকাবাসীর মার মুখী প্রতিবাদের মুখে মাদ্রাসার সভাপতি পরিচয়দাতা মাওলানা ওজায়েরুল ইসলাম অনুষ্ঠান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। এমন ঘটনা ঘটে গত ৩০ ডিসেম্বর (সোমবার) সকাল আনুমানিক ১০ ঘটিকার সময় আবাদ চন্ডিপুর দারুস সুন্নাত আলিম মাদ্রাসা মাঠে।

 

এলাকাবাসী জানায়, আবাদ চন্ডিপুর দারুস সুন্নাত আলিম মাদ্রাসার গতকাল ছিল ২০২৪ সালের মাদ্রাসার বার্ষিক ফলাফল ঘোষণার দিন।

 

উক্ত অনুষ্ঠানের সভাপতি হিসেবে মাওলানা ওজায়েরুল ইসলাম অনুষ্ঠানের সভাপতি ঘোষণা দেওয়ায় সাবেক মেম্বর আশরাফুজ্জামান মন্টুওআবু বাছেদ সরদার ও মাওলানা আছাফুরের নেতৃত্বে এলাকাবাসী তার উপর ক্ষুদ্ধ হয়ে মারমুখী অবস্থান নেয়। এক পর্যায়ে তিনি রোষানালের শিকার হয়ে ফলাফল অনুষ্ঠান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়।

 

এলাকাবাসী জানায়,মাওলানা ওজায়েরুল ইসলাম অত্র মাদ্রাসার সাবেক সুপার ছিলেন। বিগত পাঁচ বছর পূর্বে তিনি শ্যামনগর কেন্দ্রীয় আলিয়া মাদ্রাসায় যোগদান করে। পূর্বের ন্যায় তিনি ঐ মাদ্রাসার সভাপতি থেকে তিনি মাদ্রাসার ২৭ বিঘা জমির ২৫/২৬ বছরের হারির টাকা ও ৭ বিঘা জমি বন্দক রেখে সে টাকাও আত্মসাৎ করে এ বিষয়ে এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ।

 

এবিষয়ে মাওলানা ওজায়েরুল ইসলামের মোবাইলে বার বার যোগাযোগ করা হলেও ফোনটি রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com