• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:০৪
সর্বশেষ :
ত্রুটিপূর্ণ নিয়োগে বাধ্য করতে চাপসৃষ্টির অভিযোগে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ব্রহ্মরাজপুরে মুরগির খামারে অ*গ্নি*কা*ণ্ডে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি দেবহাটায় নবনির্বাচিত এমপি আব্দুল খালেককে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল শ্যামনগরে ভুয়া নামজারি রদের দাবিতে সহকারী কমিশনার বরাবর অভিযোগ কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির ওপর হা*মলার প্রতিবাদে মানববন্ধন ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূগর্ভ থেকে অ*বৈধ ভাবে বালু উত্তোলনের শীর্ষে আশাশুনি শ্যামনগরে জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ব্রহ্মরাজপুর সাহা পাড়ায় রাতের আধারে অগ্নি সংযোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার পাটকেলঘাটায় মাদকাসক্ত পুত্রকে ত্যাজ্য করলেন পিতা

মাকে হ’ত্যা’র অ’ভি’যো’গে পিতার বি’রু’দ্ধে দুই মেয়ের সংবাদ স’ম্মে’ল’ন

খুলনা সংবাদদাতা / ১৭৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

খুলনার আলোচিত স্বাচিপ নেতা ও চিকিৎসক ডা. শেখ বাহারুল আলমের বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ এবং তার স্বেচ্ছাচারী কর্মকাণ্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন দুই মেয়ে।

 

বুধবার (৮ অক্টোবর) সকালে খুলনা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এপিসি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শেখ তামান্না আলম লিখিত বক্তব্য উপস্থাপন করেন।

 

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, তার পিতা ডা. শেখ বাহারুল আলম দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের এক বিবাহিতা ভিন্ন ধর্মের নারী হেনা রানী ভৌমিকের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। এই অনৈতিক সম্পর্কের কারণে পরিবার দীর্ঘদিন ধরে সামাজিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আছে।

 

তামান্না আলম আরও জানান, ওই সম্পর্কে থেকে প্রায় ১৮ বছর আগে একটি সন্তান জন্মগ্রহণ করেছে। বিষয়টি আড়াল করতে তার পিতা একাধিক অনৈতিক ও অবৈধ কাজে লিপ্ত হয়েছেন। তিনি অভিযোগ করেন, হেনা রানী ভৌমিককে প্রতিষ্ঠানের পরিচালক পদে নিয়োগ দিয়ে প্রতিষ্ঠানটির অর্থ ও সম্পত্তি আত্মসাৎ, জাল স্বাক্ষরে ঋণ গ্রহণসহ নানা আর্থিক অনিয়ম করেছেন। এসব ঘটনায় খুলনা ও বাগেরহাটে মোট ১২টি মামলা চলমান রয়েছে।

 

তিনি আরও বলেন, আমাদের মা রহস্যজনকভাবে মারা যান। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, মায়ের মৃত্যুর পেছনে বাবার হাত রয়েছে।

 

তামান্না জানান, বাবার এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তিনি ও তার বোন নিয়মিত হুমকির মুখে রয়েছেন। আত্মরক্ষার জন্য সোনাডাঙ্গা থানায় একাধিক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

 

সংবাদ সম্মেলনে শেখ তামান্না বলেন, আমাদের উদ্দেশ্য কারো ব্যক্তিগত জীবন আঘাত করা নয়। আমরা শুধু চাই ন্যায়বিচার এবং পরিবারের মর্যাদা পুনরুদ্ধার।

 

তিনি প্রশাসন ও সাংবাদিক সমাজের প্রতি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিতে সহযোগিতার আহ্বান জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com