• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:০৫
সর্বশেষ :
ত্রুটিপূর্ণ নিয়োগে বাধ্য করতে চাপসৃষ্টির অভিযোগে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ব্রহ্মরাজপুরে মুরগির খামারে অ*গ্নি*কা*ণ্ডে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি দেবহাটায় নবনির্বাচিত এমপি আব্দুল খালেককে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল শ্যামনগরে ভুয়া নামজারি রদের দাবিতে সহকারী কমিশনার বরাবর অভিযোগ কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির ওপর হা*মলার প্রতিবাদে মানববন্ধন ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূগর্ভ থেকে অ*বৈধ ভাবে বালু উত্তোলনের শীর্ষে আশাশুনি শ্যামনগরে জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ব্রহ্মরাজপুর সাহা পাড়ায় রাতের আধারে অগ্নি সংযোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার পাটকেলঘাটায় মাদকাসক্ত পুত্রকে ত্যাজ্য করলেন পিতা

শ্যামনগর উপজেলা যুবদলের আহবায়ক স্বপদে পুনর্বহল

এসএম মিজানুর রহমান, শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ১৫৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতক্ষীরার শ্যামনগর উপজেলা আহবায়ক মো: শফিকুল ইসলাম দুলুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে পুনর্বহল করা হয়েছে।

 

৬ ডিসেম্বর( শনিবার) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক লিখিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য সাতক্ষীরার শ্যামনগর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শফিকুল ইসলাম দুলু কে প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

 

আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের স্ব স্ব পদে বহাল করা হয়।

 

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সকল সিদ্ধান্ত কার্যকর করেছেন।

 

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে প্রেরিত- এক বার্তার মাধ্যমে এ তথ্য জানা যায়।

 

শ্যামনগর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শফিকুল ইসলাম দুলু দীর্ঘদিন যাবৎ জাতীয়তাবাদী দলের ও তার অঙ্গ সংগঠনের নির্দেশনা মোতাবেক কাজ করে সকলের নিকট প্রশংসিত হলেও দলীয় কোন্দলে তাকে বহিস্কৃত করা হলেও পুনরায় স্বপদে বহাল হওয়ায় নেতা কর্মীদের মধ্যে প্রাণ চঞ্চলতা ফিরে এসেছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com