• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:১২
সর্বশেষ :
ত্রুটিপূর্ণ নিয়োগে বাধ্য করতে চাপসৃষ্টির অভিযোগে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ব্রহ্মরাজপুরে মুরগির খামারে অ*গ্নি*কা*ণ্ডে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি দেবহাটায় নবনির্বাচিত এমপি আব্দুল খালেককে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল শ্যামনগরে ভুয়া নামজারি রদের দাবিতে সহকারী কমিশনার বরাবর অভিযোগ কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির ওপর হা*মলার প্রতিবাদে মানববন্ধন ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূগর্ভ থেকে অ*বৈধ ভাবে বালু উত্তোলনের শীর্ষে আশাশুনি শ্যামনগরে জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ব্রহ্মরাজপুর সাহা পাড়ায় রাতের আধারে অগ্নি সংযোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার পাটকেলঘাটায় মাদকাসক্ত পুত্রকে ত্যাজ্য করলেন পিতা

২৪ ঘণ্টার ব্যবধানে আশুলিয়ার ভূমিকম্প নরসিংদীর আফটার শক

অনলাইন ডেস্ক / ২২৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

ঢাকার অদূরে সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের ছিল মাত্রা ৩ দশমিক ৩।

 

শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে ১২ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়েছে। এর আগে শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে রাজধানী ঢাকাসহ সারা দেশ কেঁপে ওঠে।

 

মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ঢাকার আশুলিয়ার বাইপাইলে রিখটার স্কেলে ৩.৩ মাত্রায় অনুভূত হওয়া ভূমিকম্প শুক্রবার হওয়া কম্পনের আফটার শক বলে জানিয়েছেন ভূমিকম্প গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবির।

 

তিনি জানান, আশুলিয়ায় অনভূত ভূমিকম্পের উৎপত্তি স্থল নরসিংদীর পলাশে। এটি শুক্রবারের মাধবদীতে অনুভূত হওয়া কম্পনের আফটার শক। আফটার শক ১০-২০ কিলো দূরেও হতে পারে। সেক্ষেত্রে শুক্রবারের ভূমিকম্পের উৎপত্তি স্থলের কাছেই হয়েছে এটি।

 

সামনে বড় ভূমিকম্পের আশঙ্কার কথা জানিয়ে রুবায়েত বলেন, ‘গত ১০০ বছরে ঢাকায় এমন ভূমিকম্প হয়নি। যেটি গতকাল হয়েছে। আমরা বড় ঝুঁকির মধ্যে রয়েছি।’

 

এর আগে গতকাল শুক্রবার সকালে ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে রাজধানী ঢাকাসহ সারা দেশ কেঁপে ওঠে। এ ঘটনায় শিশুসহ ১০ জন নিহত ও ছয় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

 

আবহাওয়া অফিস জানিয়েছে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এতে সবচেয়ে বেশি—পাঁচজনের মৃত্যু হয়েছে নরসিংদীতে। ঢাকায় চার ও নারায়ণগঞ্জে একজন মারা যান। ভূমিকম্পের সময় আতঙ্কে অনেকেই ভবন থেকে লাফিয়ে পড়েন। এ ছাড়া কিছু ভবন হেলে পড়ে ও ফাটল দেখা দেয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com