• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:২০
সর্বশেষ :
সাতক্ষীরায় নদী খাল রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান নদী রক্ষা কমিশন চেয়ারম্যানের দেবহাটায় গাঁজা ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন আটক কাঁকড়া রপ্তানিতে প্রধানমন্ত্রী হাত থেকে জাতীয় মৎস্য পদক নিলেন শ্যামনগরের শহিদুল ইসলাম জুয়েল সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অসুস্থ ছাত্রকে নির্যাতনের অভিযোগ সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত না.গঞ্জ সদরে ২০ দিনব্যাপি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন শ্যামনগর থানার ওসি শাফিউল পাঠোয়ারী সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দেবহাটায় পুলিশের অভিযানে গাঁজাসহ ১ জন আটক, থানায় মামলা দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ডুমুরিয়ার আদর্শ গ্রামে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে কর্মকর্তাদের স্থান পরিদর্শন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা।

প্রতিনিধি: / ৬৭৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩

 

রাকিবুল হাসান

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধিঃ
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শ্যামনগর উপজেলার সদর ইউনিয়ন(পৌরসভার) আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।৫ ই ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১১টার সময় উপজেলার বঙ্গবন্ধু মার্কেটের দ্বিতীয় তলায় ইউনিয়ন আওয়ামীলীগ ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে সভা শুরু হয়। শ্যামনগর সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীরের সভাপতিত্বে এসময় জননেত্রী শেখ হাসিনা মনোনীত সাতক্ষীরা ৪ আসনের নৌকা প্রতীকের প্রার্থী ও শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস এম আতাউল হক (দোলন) কে নৌকা প্রতীকের ব্যাচ, ফুলেল মালা ও ক্রেষ্ট দিয়ে বরণ ও সংবর্ধনা প্রদান করা হয়।শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক কুমুদ রঞ্জন গায়েন এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব আফজালুর হক, বীর মুক্তিযোদ্ধা ডা:মুজিবার রহমান, যুগ্ন সাধারনণ সম্পাদক স.ম আব্দুস সাত্তার, প্রভাষক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা (বাংলা), সুশান্ত বিশ্বাস বাবুলাল, প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সাঈদ উজ জামান সাঈদ, আইন বিষয়ক সম্পাদক খালেদা আয়ুব ডলি, কেন্দ্রিয় মৎস্যজীবীলীগের সহ সম্পাদক খান আয়ুব আলী, শ্যামনগর সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক দূর্গাপদ চক্রবর্তী, সদর ইউনিয়ন আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শিক্ষক কৃষ্ণানন্দ মূখার্জী, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মুহিত কুমার মন্ডল, বন ও পরবেশ বিষয়ক সম্পাদক শেখ আসলাম হোসেন, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর মোছা দেলোয়ারা বেগম প্রমূখ । সভায় বক্তারা, দলীয় স্বার্থে, উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে, স্মার্ট বাংলাদেশ গড়তে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী করতে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে সাতক্ষীরা-০৪ আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী এস এম আতাউল হক দোলনকে বিজয়ী করতে দলের ভিতরে সকল কোন্দল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে নৌকাকে বিজয় করার আহ্বান জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com