• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৫৫
সর্বশেষ :
ভোমরা স্থলবন্দরে বিএনপির পথসভা গোপালগঞ্জে নৈরাজ্য ও সীমান্ত অনুপ্রবেশ রুখে দেওয়ার হুঁশিয়ারি তালায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ শিক্ষা সফর: সাংবাদিকদের জন্য প্রতিটি মুহূর্ত ছিল স্বরণীয় অভিজ্ঞতা তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, কয়েক মাসেই ফাটল ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা সাতক্ষীরা সদর হাসপাতালে রোগীকে ধ*র্ষণের অভিযোগে প্যাথলজি বিভাগের আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার না.গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন ভারত থেকে ফেরার পথে ভোমরা সীমান্তে গ্রেপ্তার কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মানিক সাতক্ষীরায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ আটক ২ তালায় ৪৫টি স্কিমে ২০ লাখ টাকা বিনিয়োগ, ৪০টি গ্রাম প্রকল্পে পুনর্বিনিয়োগ ৪৫ লাখ

মালদ্বীপ থেকে ভারতীয় সেনা সরিয়ে নেওয়া হবে?

প্রতিনিধি: / ৭৬৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : মালদ্বীপ থেকে কি ভারতীয় সৈন্য সরিয়ে নেওয়া হবে? এই বিষয়টি নিয়ে ভারতের রাজধানী নয়াদিল্লিতে দুদেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে বলা হয়েছে, দেশ দুটো পারস্পরিক সমঝোতার মাধ্যমে সমস্যা সমাধানে ঐকমত্যে পৌঁছেছে। যদিও সৈন্য প্রত্যাহারের বিষয়টি এখানে উল্লেখ করা হয়নি। অন্যদিকে মালদ্বীপের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আগামী মে মাসের মধ্যে ভারতীয় সৈন্য প্রত্যাহার হবে। খবর এনডিটিভির। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই বৈঠকে দুপক্ষ অংশীদারত্ব জোরদার করতে আরও বৃহত্তর পরিধিতে সহযোগিতার বন্ধন জোরদারের বিষয়ে আলোচনা করেছে। আলোচনায় চলতে থাকা উন্নয়ন সহযোগিতার প্রকল্পগুলো বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে আরও জানায়, দুপক্ষ মালদ্বীপের জনগণকে মানবিক ও চিকিৎসা সহায়তা প্রদান করে এমন কাজে জড়িত ভারতীয় বিমান চলাচল প্লাটফর্মের কাজ চালিয়ে যেতে পারস্পরিকভাবে একটি কার্যকর সমাধানের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। দ্বীপপুঞ্জের দেশ মালদ্বীপের বিশাল জলসীমায় বিমান থেকে টহল কাজের জন্য মেডিকেল স্টাফসহ ৮০ জন ভারতীয় সৈন্য অবস্থান করছে। এদিকে, মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শনিবার এক বিবৃতিতে জানায়, দুপক্ষ সম্মত হয়েছে, আগামী ১০ মার্চের মধ্যে ভারতীয় বিমান চলাচল প্লাটফর্মের একটি দলকে ভারত প্রত্যাহার করে নেবে। এ ছাড়া বাকি দুটো দলকেও আগামী ১০ মে’র মধ্যে ফিরিয়ে নেবে ভারত। গত ডিসেম্বরে দুবাইয়ে কপ-২৮ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মইজ্জুর মধ্যে বৈঠকের পর দুপক্ষ এ বিষয়ে একটি ‘কোর গ্রুপ’ গঠনের সিদ্ধান্ত নেয়। গত নভেম্বরে মালদ্বীপ থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়ে দেশটির ক্ষমতায় আসেন মোহামেদ মইজ্জু। নয়াদিল্লি ভারত মহাসাগরের দ্বীপদেশটিকে নিজেদের প্রভাব বলয়ের অংশ বিবেচনা করলেও মালদ্বীপ চীনের বলয়ে প্রবেশ করছে। চীন এখন দেশটির সবচেয়ে বড় উন্নয়ন অংশীদার। এ বছরের জানুয়ারিতে চীন সফর করে এসে প্রেসিডেন্ট মইজ্জু ভারতেকে তাদের সৈন্য আগামী ১৫ মার্চের মধ্যে ফিরিয়ে নিতে বলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com